Bengal Pro T20 League special coin: উদ্বোধন হল সৌরভ এবং ঝুলনের মুখ বসানো বিশেষ মুদ্রার, কোথায় পাওয়া যাবে?

Bengal Pro T20 League special coin: উদ্বোধন হল সৌরভ এবং ঝুলনের মুখ বসানো বিশেষ মুদ্রার, কোথায় পাওয়া যাবে?

Bengal Pro T20 League special coin: বিপিটিএল আকর্ষণীয় করে তুলতে বিশেষ মুদ্রা তৈরি করা হয়েছে। কয়েনের একদিকে থাকছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ অন্যদিকে থাকছে ঝুলন গোস্বামীর মুখ। টুর্নামেন্টের দুই আইকন তথা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতের প্রাক্তন দুই অধিনায়কের মুখ বসানো কয়েন দিয়েই হবে টস। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি টুর্নামেন্টের হাত ধরেই ফের বাংলা ক্রিকেটে ২ বছর পর ফিরতে চলেছেন ঋদ্ধিমান।

নতুন মুদ্রার উদ্বোধন।

কলকাতা: ঠিক যেন আইপিএল। আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রত্যেক দলে রয়েছেন একজন করে আইকন ক্রিকেটার। ছেলেদের এবং মেয়েদের এই মেগা টুর্নামেন্ট আয়োজন করে নতুন যুগের সূচনা করছে সিএবি। এই টুর্নামেন্টের জন্যই বিশেষ কয়েনের উদ্বোধন করা হয়েছে, তাই বাজারে এই মুদ্রা পাওয়া যাবে না।