Bihar Hospital Fire: ৩ জন মৃত, কমপক্ষে ১৫ জন অসুস্থ! বিহারের মুজফফরপুরে হাসপাতালের ICU-তে আগুন

Bihar Hospital Fire: ৩ জন মৃত, কমপক্ষে ১৫ জন অসুস্থ! বিহারের মুজফফরপুরে হাসপাতালের ICU-তে আগুন

Bihar Hospital Fire: ভোর ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।

বিহারের মুজফপরপুর হাসপাতালে আগুন

পটনা: দিল্লির মালব্য নগর এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানির পরে ২৪ ঘণ্টাও কাটেনি, এবার ভয়াবহ আগুন লাগার খবর এল বিহারের মুজফফপুর থেকে৷ বৃহস্পতিবার ভোরে বিহারের মুজাফফরপুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন নিহত ও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।