)
India’s Longest Serving Elected Prime Minister: নেহরু ও মোদী দুই ভিন্ন যুগের দুই ব্যক্তি। দুই ভিন্ন যুগের রাজনৈতিক পরিস্থিতিও আলাদা। নেহরুর আমলে ১৯৫২ সালের নির্বাচনে ৪৮৯টি লোকসভা আসনের মধ্যে ৩৬৪টিতে জয়লাভ করেছিল কংগ্রেস। মোদীর রাজনৈতিক লড়াইটা আবার অন্য স্তরের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুকুটে ফের এক বর্ণিল পালক (historic milestone of Modi)! ২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী মোদী (PM Narendra Modi) আগামী ১০ জুন টানা ৪,৩৯৯ দিন ক্ষমতায় (4399 Day Milestone of Modi) থাকবেন। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম সময় ধরে টানা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে চলেছেন। তিনি জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিন (4398 days Nehru’s Record) প্রধানমন্ত্রী থাকার রেকর্ডকে ছাড়িয়ে যাবেন। নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। দেশের প্রথম সাধারণ নির্বাচনের পর ১৯৫২ সালের ১৩ মে তাঁর শপথ গ্রহণ। সেই সময় থেকে শুরু করে ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যু পর্যন্ত মোট ৪৩৯৮ দিন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যা এতদিন এ দেশের নিরিখে এক বিরল রেকর্ড হিসেবে শোভা পাচ্ছিল।
ইন্দিরার রেকর্ড ভেঙে
সন্দেহ নেই এই অত্যাশ্চর্য মাইলফলকটি নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনে আরও এক স্মরণীয় অধ্যায় হতে চলেছে। তিনি আগেই ২০২৫-এর ২৫ জুলাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন মেয়াদের রেকর্ডটি ভেঙেছিলেন। প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত একটানা ৪০৭৭ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এবং আরও
ইন্দিরার পরে নেহরুর রেকর্ড ভাঙাই শুধু নয়! আরও আছে। নরেন্দ্র মোদীই প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার মেয়াদ পূর্ণ করেছেন। মোদীজি নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতাসীন নেতা হিসেবে পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। যে কোনও সরকারিপদে মোদীর দীর্ঘায়ু রেকর্ডের ক্রমবর্ধমান তালিকায় একটু নজর ফেরানো যাক। এবছরের শুরুতে গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সম্মিলিত মেয়াদ ৮,৯৩০ দিন অতিক্রম করলে তিনি ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত সরকার প্রধান হন।
দুই যুগ, দুই ব্যক্তি
সন্দেহ নেই, নেহরু ও মোদী এই দুই ব্যক্তি দুই ভিন্ন যুগের। এবং দুই যুগের রাজনৈতিক পরিস্থিতি ছিল স্পষ্টভাবে আলাদা। নেহরুর আমলে কংগ্রেসশাসিত রাজনৈতিক পরিমণ্ডলে দলটি ১৯৫২ সালের নির্বাচনে ৪৮৯টি লোকসভা আসনের মধ্যে ৩৬৪টিতে জয়লাভ করেছিল। অন্য দিকে, মোদী অনেক বেশি খণ্ডিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক রাজনৈতিক পরিবেশে দেশ শাসন করেছেন বা করছেন। বিগত দশকগুলিতে ভারতের গণতন্ত্রের পরিধিও উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। ১৯৫১-৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে যেখানে ৫৩টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানে ২০১৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬৪-এ! এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তা ৭৪৪-য়ে পৌঁছয়!
(Feed Source: zeenews.com)
