ট্রেনে আচমকা নেতিয়ে পড়ল ৬ মাসের শিশু…! মুহূর্তে ঘাম ছুটল বাবা-মায়ের, পরক্ষণেই ‘টিটিই’ এসে যা করল, চমকে উঠবেন শুনলেই!

ট্রেনে আচমকা নেতিয়ে পড়ল ৬ মাসের শিশু…! মুহূর্তে ঘাম ছুটল বাবা-মায়ের, পরক্ষণেই ‘টিটিই’ এসে যা করল, চমকে উঠবেন শুনলেই!

Indian Railways: চলন্ত ট্রেনের কামরায় মাঝে মাঝে এমন অভিজ্ঞতা হয় যা সারাজীবনের স্মৃতি হয়ে থেকে যায়। এমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি একটি ট্রেনের AC কামরায়। হঠাৎ যা ঘটল, চমকে উঠলেন প্যাসেঞ্জাররা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ঝড় তুলল এই ঘটনা।

ট্রেন যাত্রা সবসময় অভিজ্ঞতাপূর্ণ। এই যাত্রা পথে যেমন নতুন নতুন যাত্রীদের সঙ্গে আলাপ হয়, বন্ধুত্ব জমে ওঠে, ঠিক তেমনই ভরে ওঠে অভিজ্ঞতার ঝুলি। স্মৃতি, অভিজ্ঞতা এবং কখনও কখনও কঠিন পরিস্থিতিও নিয়ে আসে ট্রেনের কামরায়, যা দেয় জীবনের শিক্ষা।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন, কেউ বাড়ি ফিরতে, কেউ কাজের গন্তব্যে পৌঁছতে, আবার কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য ছোটেন এই ট্রেনে চড়েই। কিন্তু কখনও কখনও, এই যাত্রাপথে এমন কিছু ঘটনা ঘটে যা মনকে ছুঁয়ে যায় এবং এই রেল ব্যবস্থার প্রতি যাত্রী সাধারণের বিশ্বাস ও ভরসাকে আরও দৃঢ় করে তোলে।

এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হচ্ছে। এই ঘটনা ভারতীয় রেলের এক অন্য রূপ প্রকাশ করছে। এটি শুধু একটি ভাইরাল ভিডিও নয়, বরং এমন একটি মুহূর্তের গল্প যেখানে চলন্ত ট্রেনে জীবন-মরণ ঝুঁকির মধ্যে বড় ভরসা খুঁজে পেলেন এক পরিবার।

ঘটনাটি ঘটেছে ১৩২৪৬ নম্বর ট্রেনে। সেই ট্রেনেই ভ্রমণ করছিল একটি পরিবার। তাঁদের ছয় মাস বয়সি শিশুটিও সঙ্গে ছিল সেই ট্রেন যাত্রায়। দিব্যি ভালই চলছিল যাত্রা, ট্রেনের দুলুনিতে জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে কাটছিল সময়।

কিন্তু এরপরেই হঠাৎ শিশুটির স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই বাবা-মায়ের দুশ্চিন্তা ও উদ্বেগ বেড়ে যায়। ট্রেনে সেই সময় কোনও তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রতিটি মুহূর্ত তাঁদের কাছে অসহনীয় মনে হতে শুরু করে।

ঠিক সেই সময় খবর পেয়ে ছুটে আসেন টিটিই ধর্মবীর যাদব। কয়েক মুহূর্তে বুঝে নেন পরিস্থিতির গুরুত্ব। কোনও সময় নষ্ট না করে, তিনি অবিলম্বে দানাপুর কমার্শিয়াল কন্ট্রোলকে খবর দেন এবং প্রয়োজনীয় তৎপরতা নিতে শুরু করেন।

ঘটনায় টিটির এহেন দ্রুত পদক্ষেপ শিশুটিকে বিপদমুক্ত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। টিটিই-এর উপস্থিত বুদ্ধির ফলে পরবর্তী স্টেশন মোকামায় একটি মেডিক্যাল টিমকে সতর্ক করা হয়। ট্রেনটি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ছুটে আসে আগাম রেডি থাকা মেডিক্যাল টিম।

ট্রেন মোকামা রেল স্টেশনে থামার সঙ্গে সঙ্গেই শিশুটির চিকিৎসা শুরু হয়। ডাক্তার ও চিকিৎসা কর্মীরা কালবিলম্ব না করে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন এবং শিশুটির অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে।

অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে। যে বাবা-মা কিছুক্ষণ আগেও উদ্বিগ্ন ছিলেন, তাঁদের মুখে ক্রমশ ফুটে ওঠে স্বস্তি ও শান্তির ছাপ। শিশুটির স্বাস্থ্যের উন্নতি দেখে পরিবারটি যেন ধরে প্রাণ ফিরে পেল।

ট্রেনের কামরায় এভাবে বিপদে পরে সহায়তা পেয়ে বারবারই রেলকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রেনের ওই যাত্রী পরিবারটি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা বয়ে যায়।

সম্পূর্ণ ঘটনাটি @drmdnr অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (ট্যুইটার)-এ শেয়ার করা হয়েছিল। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোটা ঘটনায় রেলের দ্রুত পদক্ষেপ, মেডিক্যাল টিমের তৎপরতা এবং টিটিই ধর্মবীর যাদবের বিচক্ষণতার প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই এটিকে ভারতীয় রেলের একটি ইতিবাচক ও বিশ্বাসযোগ্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।

(Feed Source: news18.com)