Swarup Biswas Case Update: ‘আরজি করের রাত দখলে গিয়েই চলে যায় কাজ, ফোনে আসত হুমকি’, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বোমা ফাটালেন দেবলীনা

Swarup Biswas Case Update: ‘আরজি করের রাত দখলে গিয়েই চলে যায় কাজ, ফোনে আসত হুমকি’, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বোমা ফাটালেন দেবলীনা

Swarup Biswas Case Update: তোলাবাজি-শ্লীলতাহানির দায়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাসে। টালিগঞ্জে থ্রেট কালচার চালানোর ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার ক্ষোভ উগরে দিলেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত৷

স্বরূপ গ্রেফতার হতেই বিস্ফোরক দেবলীনা

কলকাতা: টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি হতেই মুখ খুলতে শুরু করেছেন টলিউডের একাধিক তারকা৷ টালিগঞ্জে থ্রেট কালচার চালানোর ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্টুডিও পাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামনে আসছে একের পর এক অভিযোগ।