
Remove Ants: গরম বাড়তেই বাড়িতে কিলবিল করছে পিঁপড়ের দল! কেমিক্যাল স্প্রে এড়িয়ে চলুন। বরং কাজে লাগান এই ৫ ঘরোয়া টোটকা, খরচ সামান্য, অথচ বাড়ির ত্রিসীমানায় আর ঘেঁষবে না পিঁপড়ে।
গরম পড়তেই বাড়ে পিঁপড়ের উপদ্রব! অনেকেই পিঁপড়ে তাড়াতে নানা কেমিক্যাল বা স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, সব কেমিক্যালেরই সাইড এফেক্ট থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। এই ৫ টোটকায় সায়েস্তা পিঁপড়ের দল–
বেকিং সোডা ও বোরিক অ্যাসিড: এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। যেখানে যেখানে পিঁপড়ের আনাগোনা বেশি, সেখানে স্প্রে করুন। এটি পিঁপড়ের জন্য বিষের মতো কাজ করে।
ভিনিগার: সমান পরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে একটি স্প্রে-বোতলে ভরে নিন। যেখান দিয়ে পিঁপড়েরা যাতায়াত করে সেখানে স্প্রে করুন।
সাবানজল: বাসন মাজার তরল সাবান জলে গুলে একটি স্প্রে বোতলে ভরে নিন। পিঁপড়ের উপর বা তাদের চলার পথে স্প্রে করুন। পিঁপড়ে পালাবে
গোলমরিচগুঁড়ো: জলের সঙ্গে গোলমরিচগুঁড়ো মিশিয়ে স্প্রে বানান। এর তীব্র ঝাঁঝালো গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না।
লেবুর রস: লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে পিঁপড়েরা পালায়। অ্যাসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না।
পিঁপড়ে হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া চলতে পারেনা। তাই সঙ্গী-সাথীদের নিয়ে লাইন ধরে চলে চলাচল করে। রানি পিঁপড়ের পাখা থাকে। কর্মী পিঁপড়ে সবসময় কাজ করে। ওদেরও পাখা গজায় তবে সেটা অনেক দেরিতে অর্থাৎ মৃত্যুর কিছুটা আগে।
পিঁপড়েদের মধ্যে কোনও রাজা নেই। তবে পিঁপড়ে কলোনিতে বেশ কিছু ছেলে পিঁপড়ে থাকে। ওদের দ্রণ বলে ডাকা হয়। সারা জীবনে খাওয়া ছাড়া ওরা আর কোনো কাজ করে না। পিঁপড়েরা পিঁপড়ে কলোনিতে থাকে। একটা কলোনিতে একজন রানি পিঁপড়ে, কয়েকজন ছেলে পিঁপড়ে আর অসংখ্য কর্মী পিঁপড়ে থাকে।
এক কলোনির পিঁপড়েরা অনেক সময় অন্য কলোনি আক্রমণ করে বসে। আক্রমণ করে অন্যদের জমানো খাবার, আর বাচ্চাদের নিয়ে যায়। পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ের শরীর থেকে ফেরোমোনেস নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বার হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুঁকে শুঁকে কলোনিতে ফিরে আসে।
(Feed Source: news18.com)
