TV Screen Cleaning Tips: টিভি স্ক্রিন পরিষ্কার করতে কোলিন বা টিস্যু পেপার ব্যবহার করছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

TV Screen Cleaning Tips: টিভি স্ক্রিন পরিষ্কার করতে কোলিন বা টিস্যু পেপার ব্যবহার করছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

 

TV Screen Cleaning Tips: টিভি স্ক্রিন পরিষ্কার করার সময় ভুল ক্লিনার বা খসখসে কাপড় ব্যবহার করলে ডিসপ্লের কোটিং নষ্ট হতে পারে। LED, OLED ও QLED টিভিকে সুরক্ষিত রাখতে কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয়, তা জানা অত্যন্ত জরুরি।

অবসর সময়ে আমরা সাধারণত ফিল্ম কিংবা ওয়েব সিরিজ দেখে থাকি। আর তা ভাল ভাবে উপভোগ করার জন্য টিভি স্ক্রিনটিকে সব সময় পরিষ্কার রাখা আবশ্যক। কারণ পরিষ্কার করার ভুলভাল সামগ্রী ব্যবহার করলে তা সেই সংবেদনশীল সারফেসকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আসলে আধুনিক টিভি স্ক্রিনে থাকে LED, OLED অথবা QLED। আর একে থাকে সংবেদনশীল কোটিং। যার জেরে এতে সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই টিভি স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

পেপার টাওয়েল অথবা টিস্যু: পেপার টাওয়েল এবং টিস্যু নরম হলেও টিভি স্ক্রিনের জন্য ক্ষতিকর। এই জিনিসটি স্ক্রিনের উপর মাইক্রো-স্ক্র্যাচ ফেলে দিতে পারে। এমনকী দাগ ফেলে দেওয়ার ফলে স্ক্রিনটি ময়লা দেখতে লাগবে।

গ্লাস ক্লিনার: মনে রাখা আবশ্যক যে, টিভি স্ক্রিন কিন্তু কাচ বা গ্লাসের তৈরি নয়। তাই ঘরে রাখা গ্লাস ক্লিনার দিয়ে তা পরিষ্কার করা চলবে না। এতে থাকে অ্যামোনিয়া অথবা অ্যালকোহলের মতো রাসায়নিক। যা টিভি স্ক্রিনের প্রোটেকটিভ কোটিং নষ্ট করে দিতে পারে।

অ্যালকোহল ভিত্তিক ক্লিনার অথবা রাবিং অ্যালকোহল: রাবিং অ্যালকোহল বা উচ্চ অ্যালকোহলযুক্ত ক্লিনার কন্টেন্ট টিভি স্ক্রিনের অ্যান্টি-রিফ্লেকটিভ অথবা অ্যান্টি-গ্লেয়ার কোটিং নষ্ট করে দিতে পারে। অ্যালকোহল কোনও কিছুতে মিশিয়ে ব্যবহার করাও ক্ষতিকর। বিশেষ করে OLED অথবা QLED-এর ক্ষেত্রে তো বটেই!

খসখসে কাপড় অথবা স্পঞ্জ: রান্নাঘর মোছার মোটা কাপড়, খসখসে কাপড় অথবা স্পঞ্জ টিভি স্ক্রিনের জন্য ক্ষতিকর। এগুলি এমনিতে নরম হলেও তা টিভি স্ক্রিনের উপর স্ক্র্যাচ ফেলে দিতে পারে।

স্প্রে বোতল (স্ক্রিনে সরাসরি): কোনও লিক্যুইড অথবা এমনকী জল সরাসরি টিভি স্ক্রিনের উপর স্প্রে করা অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত লিক্যুইড গিয়ে স্ক্রিনের ধারে জমা হতে পারে। ফলে ইন্টারন্যাল ড্যামেজের আশঙ্কা থাকে।

নেলপালিশ রিমুভার অথবা অ্যাসিটোন: নেলপালিশ রিমুভার বা অ্যাসিটোন-ভিত্তিক ক্লিনার কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। এই রাসায়নিক প্রোটেকটিভ লেয়ারকে গলিয়ে পর্যন্ত দিতে পারে।

বেবি ওয়াইপ অথবা মেক-আপ রিমুভার ওয়াইপ: এই ধরনের ওয়াইপ জেন্টল বলে মনে হলেও তাতে কেমিক্যাল, সুগন্ধি অথবা তেল থাকে। যা স্ক্রিনের কোটিং নষ্ট করে দিতে পারে।

ক্লিনিং পাউডার অথবা ডিটারজেন্ট: বেকিং সোডা অথবা ডিটারজেন্টের মতো ক্লিনিং পাউডার টিভি স্ক্রিনের জন্য বিপজ্জনক। এর জন্য স্ক্র্যাচ হতে পারে। বা ডিসপ্লে-র ক্ল্যারিটি চিরতরে নষ্ট করে দিতে পারে।

(Feed Source: news18.com)