What is the Bengali meaning of Dai Dai: দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তার আগে ঝড় তুলেছে প্রতিযোগিতার অফিসিয়াল গান দাই দাই। এর বাংলা মানে কি জানেন?
ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম
২০১০ আফ্রিকা বিশ্বকাপে ঝড় তুলেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গান। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও “লা..লা..লা..” গান মন জিতে নিয়েছিল ফুটবল প্রেমিদের। মাঝে খানিক বিরতি। ২০২৬ সালে ফের একবার ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘DAI DAI’ গেয়ে মাত করে দিলেন পপ স্টার শাকিরা। এবারের গানে শাকিরার সঙ্গ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রাবিটস সেনসেশন বার্না বয়। ইতিমধ্যেই এই গান এখন সকল ফুটবল প্রেমিদের মুখে মুখে।
এবারের ‘দাই দাই’-গানটি তুমুল হিট হলেও এর আসল মানে কি? কোন শব্দ থেকে এর উৎপত্তি? ইংরেজি বা বাংলাতে এর মানে কী দাঁড়ায়, তা অনেকের কাছেই অডানা। ‘দাই দাই’ (Dai Dai) শব্দটি এসেছে ইতালীয় শব্দ “দাই” (dai) থেকে, যা সাধারণত কাউকে অনুপ্রাণিত বা উৎসাহিত করার জন্য ব্যবহার করা হয়। পরপর দুইবার উচ্চারণ করলে এটি একটি দারুণ শক্তিসম্পন্ন স্লোগানে পরিণত হয়।
ইংরেজিতে “DAI DAI”-এর অর্থ দাঁড়ায় “কাম অন!” (Come on!) বা “লেটস গো!” (Let’s go!)। মাঠে খেলোয়াড় এবং দর্শকদের এগিয়ে যাওয়ার, আরও কঠিন লড়াই করার এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য এটি একটি উৎসাহব্যঞ্জক স্লোগান। বিভিন্ন দেশের সমর্থকদের এক সুতোয় গাঁথার জন্য তৈরি একটি ফুটবল সঙ্গীতের বা প্রতিযোগিতার অ্যান্থেমের সঙ্গে এটি একদম নিখুঁতভাবে মানিয়ে যায়। বাংলায় আর মানে করলে দাঁড়ায়, ‘এসে-চলো এগিয়ে যাই’।
গানের একটি অন্যতম আকর্ষণীয় লাইনে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “what once broke you made you strong”। যার মানে “যা একসময় তোমাকে ভেঙে চুরমার করেছিল, তা-ই আজ তোমাকে শক্তিশালী করেছে।” লাইনটি বিশ্বকাপের গানের সঙ্গে জড়িত আবেগ এবং অনুপ্রেরণামূলক সুরকে আরও জোরালো করে তুলেছে। গানটিতে ইংরেজি ও স্প্যানিশ লিরিক্সের মিশ্রণ রয়েছে। সব মিলিয়ে এবারের গানটি সকলের মন জিতে নিয়েছে।
(Feed Source: news18.com)