
Pillow Cleaning without water: গরমে সারারাত ঘামে ভেজে বালিশ। সকালে বালিশে মাথা রাখা দায়! মাথার গামে বালিশে পচা দুর্গন্ধ। এদিকে বালিশ দুমদাম কেচে ফেলাও যায় না! ভিতরে তুলো বা ফোম থাকে বলে শুকোতে সময় লাগে অনেক। তাহলে উপায়? চিন্তা করবেন না! জল ছাড়াই বালিশের দুর্গন্ধ দূর করুন এই ৫ উপায়ে
গরমে-ঘামে বালিশ ভিজে একশা! বালিশ থেকে বার হচ্ছে পচা দুর্গন্ধ! গরমকালে এই সমস্যা সব বাড়িতেই। কিন্তু সবাই বালিশের কভার বদলে দিয়েই ভাবেন, গন্ধ পালাল। কিন্তু এতে আসল সমস্যা মেটে না। বালিশের কভার পালটালে সাময়িক দুর্গন্ধ থেকে নিস্তার মেলে ঠিকই, কিন্তু এক রাতের মধ্যেই ফের বালিশের ফিরে আসে পচা গন্ধ! তাহলে উপায়?
বালিশের কভার বদলালেই হল না। বালিশ পরিষ্কার করতে হবে ভিতর থেকে। কিন্তু বালিশে থাকে তুলো বা ফোম। কাজেই জল দিয়ে ভেজানো যাবে না। টেনশন শিকেয় তুলুন! জেনে নিন কীভাবে জল ছাড়াই বালিশের দুর্গন্ধ দূর করবেন? পুরনো বালিশ নতুন করে তুলবেন?
স্টিম দিয়ে ডিপ ক্লিন করুন–হ্যান্ড স্টিমারের গরম বাষ্প বালিশের ভিতরে লুকিয়ে থাকা জীবাণু ও ডাস্ট মাইটস ধ্বংস করে। স্টিম করার পর বালিশটি খোলা বাতাসে শুকিয়ে নিন, যাতে ভিতরে কোনও আর্দ্রতা না থাকে।
বাড়িতেই তৈরি করুন প্রাকৃতিক ক্লিনিং স্প্রে– এক কাপ জলের সঙ্গে এক চা-চামচ সাদা ভিনিগার বা রাবিং অ্যালকোহল মিশিয়ে নিন। চাইলে এতে ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন সুগন্ধের জন্য। এই মিশ্রণটি হালকা করে বালিশে স্প্রে করুন এবং শুকিয়ে যেতে দিন। এতে বালিশের দুর্গন্ধ দূর হবে।
বালিশে হাওয়া লাগান–সপ্তাহে অন্তত ১-২ বার বালিশটি বারান্দা বা জানালার কাছে কিছুক্ষণ রেখে দিন। মাঝে মাঝে ঝেড়ে নিন। এতে আর্দ্রতা জমবে না এবং দুর্গন্ধও দূরে থাকবে।
বেকিং সোডা–বালিশে ঘামের গন্ধ দূর করতে বালিশের কভার সরিয়ে, বালিশের চারদিকে কিছুটা বেকিং সোডা সমানভাবে ছড়িয়ে দিন। অন্তত ২ থেকে ৩ ঘণ্টা এভাবেই রেখে দিন। সম্ভব হলে রোদে রাখুন। এরপর একটি ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে বেকিং সোডা ভালোভাবে ঝেড়ে ফেলুন। দুর্গন্ধ পালাবে।
দীর্ঘদিন বালিশ পরিষ্কার রাখার সহজ টিপস– সবসময় বালিশে কভার ও পিলো প্রোটেক্টর ব্যবহার করুন।বালিশের কভার সপ্তাহে অন্তত একবার ধুয়ে ফেলুন।প্রতিদিন সকালে বালিশ হালকা করে ফ্লাফ করুন, যাতে তার আকৃতি বজায় থাকে।
(Feed Source: news18.com)
