নারীর ক্ষমতায়ন মোদির স্বপ্নপূরণ…কাকে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী?

নারীর ক্ষমতায়ন মোদির স্বপ্নপূরণ…কাকে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী?

 

ভারতের ইতিহাস পরাক্রমের ইতিহাস। গঙ্গা-যমুনার এই দেশ পুরুষের পাশাপাশি নারীর বিক্রমও দেখেছে। বৈদিক যুগে গার্গী, মৈত্রেয়ী। মধ্যযুগে রানি দুর্গাবতী। ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে রানি লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদ্দাররা। তারপরও এ ভারতে নারীর কল্যাণ নিয়ে আলাদা করে ভাবনাচিন্তা করতে হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে ভাবতে হয়েছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রীকেও ভাবতে হচ্ছে। দুই রাষ্ট্রপ্রধানই নারীর ক্ষমতায়নে একাধিক উদ্যোগ নিয়েছেন। পদক্ষেপ করেছেন। দাঁড়িপাল্লায় এগিয়ে কে?

নারীর ক্ষমতায়নে এগিয়ে কে?

জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশ সদ্য স্বাধীন হয়েছে। সমাজের বড় অংশই রক্ষণশীল। সে সময়ে নেহরুর মূল চ্যালেঞ্জ ছিল, নারীকে সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়া ৷ তার জন্য উপযুক্ত আইন তৈরি করা ৷ সেই কাজই করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর আমলেই হিন্দু কোড বিল সংস্কার হয়েছিল। যা হিন্দু নারীদের বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তির অধিকার দিয়েছিল। অর্থাৎ, নারীকে সামাজিক সুরক্ষা দিয়েছিল।

২০১৪ সালে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হন তখন দেশের পরিস্থিতি অন্যরকম। দেশ আধুনিক। শিক্ষা, চাকরি – সবদিক থেকেই নারীরা আগের থেকে অনেক এগিয়ে। তখন স্বীকৃতি নয়, নারী চায় ক্ষমতায়ন। সেই লক্ষপূরণের পথেই এগিয়ে যান নরেন্দ্র মোদি। নারীর ক্ষমতায়নে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

২০১৫

বেটি বাঁচাও বেটি পড়াও

কেন্দ্রের এই প্রকল্পের ফলে জাতীয় স্তরে লিঙ্গ অনুপাত আগের থেকে অনেক ভালো হয়

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ সালে দেশে লিঙ্গ অনুপাত ছিল ৯১৮।

২০২৩-২৪ সালে তা বেড়ে পৌঁছয় ৯৩০-এ।

২০১৫

সুকন্যা সমৃদ্ধি যোজনা

মেয়েদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য সঞ্চয়

২০২৫ সালের মধ্যে ৪ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে

২০১৬

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

গরিব মহিলাদের কম টাকায় রান্নার গ্যাস

২০২৩

লাখপতি দিদি প্রকল্প

এই প্রকল্পের টার্গেট স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়ন

২০২৩

নারী শক্তি বন্দন অধিনিয়ম

বা মহিলা সংরক্ষণ বিল

লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত রাখতে বিল পাশ

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলতেন, কোনও দেশের অবস্থা সেই দেশের মহিলাদের দিকে তাকালেই বোঝা যায়।

স্বদেশে নারীর কল্যাণে একাধিক পদক্ষেপ করেছিলেন নেহরু। কিন্তু, তাঁর আমলে চ্যালেঞ্জ এতটা কঠিন ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি।

(Feed Source: news18.com)