)
বিশ্বকাপে এবার এমনই চার জোড়া ভাইয়ের জুটি রয়েছে যাঁরা ভিন্ন ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন। এবং নকআউট পর্বে তাঁরা মুখোমুখিও হতে পারেন। যদিও প্রাথমিক গ্রুপ পর্বে তাঁদের একে অপরের বিরুদ্ধে খেলার কোনও সূচি নেই। তবে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাঁরা মাঠের লড়াইয়ে সরাসরি প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন। চিনে নিন সেই ৮ ফুটবলারকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে এবার এমনই চার জোড়া ভাইয়ের জুটি রয়েছে যাঁরা ভিন্ন ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন। এবং নকআউট পর্বে তাঁরা মুখোমুখিও হতে পারেন। যদিও প্রাথমিক গ্রুপ পর্বে তাঁদের একে অপরের বিরুদ্ধে খেলার কোনও সূচি নেই। তবে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাঁরা মাঠের লড়াইয়ে সরাসরি প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন। চিনে নিন সেই ৮ ফুটবলারকে।
মায়ের পেটের দুই ভাই নিকো ও ইনাকি। ক্লাব পর্যায়ে লা লিগার দল অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে একসঙ্গে খেললেও, আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে তাঁরা ভিন্ন পথ বেছে নিয়েছেন। ছোট ভাই নিকো স্পেনের উইঙ্গারJ অন্যদিকে ইনাকি প্রতিনিধিত্ব করেন ঘানার হয়ে। যেটি তাঁদের বাবা-মায়ের জন্মভূমি।
ডেজেরে ডোয়ে (ফ্রান্স) ও গেলা ডোয়ে (আইভরি কোস্ট)
ডেজেরে ও গেলা, দুই ভাইয়ের ফ্রান্সে জন্ম। এবং স্তাদ রেনে অ্যাকাডেমি বেড়ে ওঠা। দুই ভাই বিশ্বকাপ শুরুর আগেই একে অপরের মুখোমুখি হয়েছেন প্রস্তুতি ম্যাচে। আইভরি কোস্ট ২-১ ব্যবধানে ফ্রান্সকে হারিয়েছিল। ডেজেরে ডোয়ের ক্লাব পিএসজি। খেলেন ফ্রান্সের হয়ে। আরসি স্ট্রাসবুর্গ আলসাসের হয়ে খেলেন আইভরি কোস্টের হয়ে ফুলব্যাক
গেলা।
ব্রায়ান ব্রবি (নেদারল্যান্ডস) ও ডেরিক লুকাসেন (ঘানা)
দুই সৎ ভাইয়ের মা একজনই। তবে ব্রায়ান-ডেরিকের বাবা আলাদা। আন্তর্জাতিক ফুটবলে তাঁদের পথ আলাদা হওয়ার আগে দুঁজনেই ডাচ যুব দলের হয়ে খেলে বেড়ে উঠেছেন। ব্রায়ান ব্রবি নেদারল্যান্ডসের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তাঁর ক্লাব সান্ডারল্যান্ড। অন্যদিকে পাফোস এফসির ডেরিক লুকাসেন ঘানার দলে ডিফেন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন।
জন সাউটার (স্কটল্যান্ড) ও হ্যারি সাউটার (অস্ট্রেলিয়া)
দুই ভাই জন-হ্যারির স্কটল্যান্ডের অ্যাবারডিনে জন্ম এবং তাঁরা দু’জনেই সেন্ট্রাল ডিফেন্ডার। জন সাউটার তাঁর জন্মভূমি স্কটল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে হ্যারি সাউটার অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। কারণ তাঁর মায়ের সূত্রে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। জনের ক্লাব রেঞ্জার্স এফসি ও হ্যারি লেস্টার সিটির
বিশ্বকাপে যে ভাইয়েরা একই দেশের হয়ে খেলবেন
লুকাস এবং থিও হার্নান্দেজ (ফ্রান্স)
কুইন্টেন এবং জুরিয়ান টিম্বার (নেদারল্যান্ডস)
লারোস এবং ডেরয় ডুয়ার্তে (কেপ ভার্দে)
লিয়েন্দ্রো এবং জুনিনহো বাকুনা (কুরাসাও)
(Feed Source: zeenews.com)
