TMC Rajyasabha MP Resigned: ‘মমতার সঙ্গে কথা হয়েছে?,’ ইস্তফা দেওয়ার পরে উত্তর দিলেন প্রকাশ চিক বরাইক! এবার কি অন্যদলে?

TMC Rajyasabha MP Resigned: ‘মমতার সঙ্গে কথা হয়েছে?,’ ইস্তফা দেওয়ার পরে উত্তর দিলেন প্রকাশ চিক বরাইক! এবার কি অন্যদলে?

TMV Rajyasabha MP Resigned:গত বুধবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দেন সুস্মিতা। চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে সুস্মিতা তাঁর ইস্তফাপত্র দ্রুত গ্রহণ করার আর্জি জানান।

কী বললেন মমতা?

নয়াদিল্লি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরেও বোধহয় এতটা ধাক্কা খায়নি তৃণমূল, যা গত এক মাসে খেল৷ শুধুমাত্র গত ১ সপ্তাহেই রাজ্যসভার সাংসদ পদ থেকে পর পর ইস্তফা দিলেন ৩ জন৷ সাম্প্রতিক তম নাম প্রকাশ চিক বরাইক৷ উত্তরবঙ্গের চা বাগানের পরিচিত নেতা৷ ২০২৩ সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সেই দল তৃণমূল এবং রাজ্যসভার সাংসদপদ দুই থেকেই পদত্যাগ করার কথা জানালেন প্রকাশ চিক বরাইক৷