মাধুরী দীক্ষিতকে দেখলেই বুকে ঝড় উঠত পুরুষ মনে৷ বলিউডে চিরকালীন সেরার সেরা নায়িকাদের মধ্যে মাধুরী অন্যতম৷ সেই মাধুরীর প্রোপোজাল ফিরিয়ে দিয়ে খবরের শিরোনামে এই মানুষটি! চিনে নিন তাঁকে৷
মাধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সঞ্জয় দত্তের৷ তাঁদের বিয়ে হওয়ারও কথা ছিল৷ কিন্তু মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বাড়িতে অস্ত্র রাখার অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে পরবর্তীতে জেলেও যেতে হয় তাঁকে৷ তখনই তাঁর থেকে সরে আসেন মাধুরী৷
ব্যক্তিগত জীবন নিয়ে কখনও বিতর্কে জড়াননি মাধুরী দীক্ষিত৷ কিন্তু তিনিও প্রেমে পড়েছিলেন এক বলিউড শিল্পীর৷ কিন্তু মাধুরীর মতো সুন্দরীর প্রেমের প্রস্তাবকে সরাসরি না করে দেব সেই মানুষটি! কেন মাধুরীকে অপছন্দ ছিল, সেই কথাও তিনি জানিয়ে দিয়েছিলেন!
মাধুরী নাকি বড্ড রোগা! এই কারণে নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়াতে চাননি সেই মানুষটি৷ ভাবা যায়, নায়িকারা ছিপছিপে চেহারা ধরে রাখার জন্য দিনরাত পরিশ্রম করছেন৷ আর সেই রোগা চেহারাই পছন্দ নয় সেই শিল্পীর!
কে এই শিল্পী? এ জিন্দেগি গলে লগা গে-র মতো গান গেয়ে সকলের মন ভরিয়ে দিয়েছেন৷ তাঁর ঝুলিতে রয়েছে আরও বহু হিট গান৷ এই গায়ক হলেন সুরেশ ওয়াদকর৷ দীর্ঘদিন তাঁর আর মাধুরীর প্রেমের গল্পের গুজব ছিলই৷ এবার সুরেশ ওয়াডকর অবশেষে সেই গুজবের বিষয়ে মুখ খোলেন, যেখানে বলা হয়েছিল যে তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তাঁর মনে হয়েছিল মাধুরী “খুবই রোগা”। তিনি আরও বলেন যে মাধুরী তাঁর খুব ভাল বন্ধু এবং সহকর্মী।
তিনি উদাহরণ দেন অবোধের মাধুরীর৷ তিনি তখন অনেকটা স্লিম ছিলেন, সুদেশ সেই উদারহণ তুলে ধরেন৷ ফলে তিনি বলেন, যে “আমি কিভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারি, তিনি আমার ছাত্রী ছিল”।
আপাতত মাধুরী ও সুদেশ নিজেদের বিবাহিত জীবনে সুখী৷ মাধুরী দীক্ষিতের স্বামী ডঃ শ্রীরাম নেনে৷ এই দম্পতির আরিন ও রায়ান নামে দুই পুত্র রয়েছে। অন্যদিকে পদ্মার সঙ্গে ঘর বেঁধেছেন সুদেশ৷
বহু পুরনো এই গসিপ, যা নিয়ে বেজায় আলোচনা হত, একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তারই উত্তর দেন সুদেশ ৷
(Feed Source: news18.com)
