Indranil Sen: গানে কাটমানির পর এবার ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে জালিয়াতির অভিযোগ। কাঠগড়ায় সস্ত্রীক ইন্দ্রনীল সেন। বেআইনিভাবে প্রিপুজোর টিকিট বিক্রির অভিযোগ এনেছে আন্তর্জাতিক পর্যটন সংস্থা। হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন।
আগাম জামিনের আবেদন সস্ত্রীক ইন্দ্রনীল সেনের
কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেন ইন্দ্রনীল সেন। বৌবাজার থানার ১০২ নম্বর FIR ওপর আগাম জামিন চেয়ে আবেদন করলেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন, ধ্রুবজ্যোতি বোস এবং রঞ্জন চ্যাটার্জির। দুর্গাপুজোর প্রিভিউ শো-এর নামে প্রতারণা মামলায় আগাম জামিন চেয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা।
প্রিভিউ শো নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে জয়দীপ ভট্টাচার্য। সেই অভিযোগেই FIR রুজু করে বউবাজার থানার পুলিশ। আগামী ১৭ জুন আগাম জামিন মামলার ভাগ্য নির্ধারণ হবে।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে ‘জালিয়াতি’ ইন্দ্রনীল সেনের। প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রি-পুজো এন্ট্রির টিকিট বিক্রি। অভিযোগ দায়ের আন্তর্জাতিক পর্যটন সংস্থার। সিপি-ডিজি-বউবাজার থানায় অভিযোগ দায়ের। ইউনেস্কোর সঙ্গে কোনও চুক্তি হয়নি বলে দাবি করা হয়ে। ইউনেস্কোর করা ইমেল-সহ সব নথি জমা দিয়ে অভিযোগ করা হয়েছে৷ যদিও ইন্দ্রনীল দাবি করেছেন, ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সগুনা মুখোপাধ্যায় লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক নেতা- মন্ত্রীদরে কুকীর্তি সামনে আসতে শুরু করেছে, এবং অভিযোগের ভিত্তিতে অনেককেই গ্রেফতারও করা হয়েছে৷ যেমন- টালিগঞ্জে মেক আপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি-শ্লীলতাহানির দায়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাসে। টালিগঞ্জে থ্রেট কালচার চালানোর ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মেকআপ আর্টিস্টের অভিযোগে জালে স্বরূপ। স্টুডিও পাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামনে আসছে একের পর এক অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা মেক-আপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। তারপরেই গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। স্বরূপের গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অস্ত্র আইনে মামলাও দায়ের হয়েছে প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে। আগামী ১৮ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে। এবার শিল্পীরা সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। গত শুক্রবার নন্দন চত্বরে বিক্ষোভও দেখান শিল্পীদের একাংশ।
(Feed Source: news18.com)