
Priyanka Sarkar: রাহুল নেই, কী হবে ‘সহজ কথা’-র? কী পরিকল্পনা প্রিয়ঙ্কার? জানালেন অভিনেত্রী
কেটে যাচ্ছে মাস.. রাহুল নেই। যে ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন, থেমে গিয়েছে সেই ধারাবাহিক। থেমে গিয়েছে, ‘সহজ কথা’-ও।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই বন্ধ, তাঁর জনপ্রিয় পডকাস্ট শো, ‘সহজ কথা’। বন্ধ রাহুলের ইউটিউব চ্যানেল ও!
রাহুলের ‘সহজ কথা’-তে বিভিন্ন সময়ে, অতিথি হয়ে এসেছেন বিভিন্ন জন। তাঁরা বিভিন্ন সময়ে, তাঁদের নিজেদের মতামত রেখেছেন, শেয়ার করে নিয়েছেন অজানা গল্প।
তবে রাহুলের মৃত্যুতে ‘সহজ কথা’-র পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল যে, ‘সহজ কথা’-র সফর শেষ! কিন্তু কী জানালেন প্রিয়ঙ্কা সরকার?
প্রিয়ঙ্কা জানিয়েছেন, ‘সহজ কথা’ যে ভালবাসা পেয়েছে, সেটা সম্পূর্ণই রাহুলের জন্য। রাহুল না থাকলে, ‘সহজ কথা’-এত ভালবাসা পেত না।
প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, রাহুল ‘সহজ কথা’-র জন্য যথেষ্ট রিসার্চ করতেন, খাটতেন। রাহুল সেই জনপ্রিয়তায় নিয়ে যেতে পেরেছিলেন, ‘সহজ কথা’-কে।
কিন্তু রাহুলের প্রয়াণের পরে, সত্যিই কী বন্ধ হয়ে যাবে ‘সহজ কথা’? প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিনি কখনোই তা চান না।
পাশাপাশি প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন যে, ‘সহজ কথা’ চলুক, এটা তিনি ও রাহুলের গোটা পরিবার চায় বটে, কিন্তু সেটা কীভাবে.. তা এখনও পরিকল্পনা করে উঠতে পারেননি তাঁরা।
প্রিয়ঙ্কা জানিয়েছেন, ‘সহজ কথা’-র টিমের সঙ্গে তাঁদের বারে বারে কথা হয়েছে। তাঁরা কিছু পরিকল্পনা করছেন যে, ‘সহজ কথা’ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
সহজ কথা’ রাহুলের, ওটার সঙ্গে হয়তো আমরা কেউ জাস্টিস করতে পারব না’, বলতে বলতে চোখ ছলছল করে ওঠে প্রিয়ঙ্কার।
(Feed Source: abplive.com)
