নেমন্তন্ন কার্ডে RSVP লেখাটা সবাই দেখেছেন, কিন্তু এর আসল মানে কি বলুন তো? ফুল-ফর্মই বা কি? জানলে অবাক হবেন

নেমন্তন্ন কার্ডে RSVP লেখাটা সবাই দেখেছেন, কিন্তু এর আসল মানে কি বলুন তো? ফুল-ফর্মই বা কি? জানলে অবাক হবেন

Do You Know: যে কোনও নেমন্তন্ন কার্ডে আমরা RSVP কথাটা দেখি। এর মানে কি? কেন কার্ডে RSVP লেখা থাকে? এটা তো ইংরেজি, এর বাংলা মানেই বা কি? জানলে মজা লাগবে

বিয়ের নেমন্তন্ন হোক, কি পার্টি, মায় জন্মদিন…যে-কোনওরকম নেমন্তন্ন কার্ডের শেষে একটা লেখা থাকবেই। চারটি ইংরেজি হরফ–RSVP! বলুন তো, এটা কেন লেখা থাকে? এর মানে কি? ফুল-ফর্ম-ই বা কি?

RSVP ইংরেজি শব্দ নয়, ফরাশি ভাষা থেকে ধার নেওয়া। এটি আদতে একটি ফরাশি শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ। ফরাশিতে কথাটি হল– ‘”Répondez s’il vous plaît”, সেখান থেকেই এসেছে RSVP। বাংলায় যার অর্থ, ‘দয়া করে জানাবেন’

আগে RSVP লেখার চল ছিল না। তখন ছিল না এত যোগাযোগ মাধ্যমও। কিন্তু এখন সময় আলাদা। এখন যে-কোনও নেমন্তন্ন মানেই একটা বড় ইভেন্ট। বিস্তর বন্দোবস্ত, বিস্তর খরচ। কাজেই একজন অতিথি না আসা মানেই বড় ক্ষতি। কাজেই নেমন্তন্ন কার্ডে RSVP কথাটা লেখা হয়। এর মানে হল, আপনি যদি না আসেন, তাহলে দয়া করে জানিয়ে দেবেন।

নেমন্তন্ন কার্ডে RSVP-র পাশে একটা যোগাযোগের মাধ্যম দেওয়া থাকে। আধিকাংশ ক্ষেত্রেই তা হয় ফোন নম্বর। কিছু ক্ষেত্রে ইমেল আইডিও থাকে। ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয় যাতে, আপনি নেমন্তন্নে না এলে সেই নম্বরে যোগাযোগ করে জানিয়ে দিতে পারেন।

অনুষ্ঠানে কতজন অতিথি আসবেন, তার নির্দিষ্ট ধারণা পেলে খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা করা সহজ হয়। এতে অতিরিক্ত খাবারের অপচয় রোধ করার পাশাপাশি বাজেটও নষ্ট হয় না।

আপনি অনুষ্ঠানে আসবেন কি না, তা আয়োজককে জানানো যেমন জরুরি, তেমনই সঠিক সময়ে এই তথ্য দেওয়াও গুরুত্বপূর্ণ। নেমন্তন্নর আগের দিন ফোন করে জানালে হবে না! আপনি যদি যেতে না পারেন, তবে আমন্ত্রণ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেওয়া উচিত, যাতে আয়োজক সেই অনুযায়ী অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন।

আগে আমন্ত্রণপত্রের সঙ্গে আরও একটি কার্ড পাঠানো হতো, যেখানে M________ লেখা থাকত। এই M-এর অর্থ হল আপনার নামের আগে যে উপাধি লিখতে হয়, তার জন্য জায়গা রাখা। এরপর আপনার নাম লেখার জন্য একটি খালি স্থান থাকত। তারপর আমন্ত্রণ গ্রহণ করা হবে কি না, তা জানানোর জন্য একটি অংশ থাকত। সেখানে গ্রহণ বা প্রত্যাখ্যান— এর মধ্যে যে-কোনও একটিতে টিক দিতে হত। তবে ই-মেল ও ফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আমন্ত্রণপত্র পাঠানোর এই রীতি অনেকটাই কমে গিয়েছে।

(Feed Source: news18.com)