Howrah News: ব্রাজিল, আর্জেন্টিনার থেকে বেশি বিকোচ্ছে আরেক দলের জার্সি, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গা ভাসাল বাংলা

Howrah News: ব্রাজিল, আর্জেন্টিনার থেকে বেশি বিকোচ্ছে আরেক দলের জার্সি, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গা ভাসাল বাংলা

 

Brazil : বিশ্বকাপের আগে ব্রাজিল, আর্জেন্টিনার জার্সি বিকোয় সব থেকে বেশি। তবে এবার পর্তুগালের জার্সি বিকোচ্ছে অনেক বেশি। বাংলায় এখন বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে।

হাওড়া, রাকেশ মাইতি : কয়েক হাজার কিলোমিটার দূরত্বে থেকে ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা, ফুটবল বিশ্বকাপে দৌড়ে কারা এগিয়ে পূর্ব আভাস বাংলার মাটিতে। এবার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ক্রমশ পিছিয়ে পড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’র পর্তুগালের কাছে। এমনই আশঙ্কা বহু ফুটবলপ্রেমীর।

বিশ্বকাপের জোয়ারে সারা বিশ্বের সঙ্গে গা ভাসিয়েছে ভারতবাসী। আর বাংলার মানুষের ফুটবল অন্তপ্রাণ। দেশ এ লড়াই মঞ্চে নেই, তাতে কি হয়েছে। প্রিয় দল তো রয়েছে। তাই বিন্দু মাত্র উন্মাদনা  কম নয় বাঙালির ২০২৬ ফুটবল বিশ্বকাপে।

বহু দূরে টেলিভিশন ও মোবাইল স্ক্রিনে চোখ রেখে ফুটবল বিশ্বকাপে শামিল হয় এ দেশের ফুটবলপ্রেমীরা। শুধু খেলা দেখে আনন্দ উপভোগ কিংবা প্রিয় দল হার মানলে হতাশ হয়ে পড়া নয়।

ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে বাংলার প্রতিটি গলি, যেন অচেনা ইউরোপ বা আমেরিকার কোন ভু-খণ্ড হয়ে ওঠে এই ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে। চারিদিক ফুটবলারের পোস্টার ব্যানার, খোলা আকাশে উড়ছে ফুটবলে জনপ্রিয় দেশগুলির পতাকা। হাজার মাইল দূর থেকেই টিভির সামনে বসে সমর্থনকারীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা যায় প্রতিমুহূর্তে।

ফুটবল বিশ্বকাপের সূচনা লগ্ন থেকে সারা বাংলার সঙ্গে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলের জার্সি পতাকা ও পোস্টার কেনা-বেচার হিড়িক লেগেছে। বিগত কয়েকটি বিশ্বকাপে থেকে ভিন্ন অভিজ্ঞতা এবার এমনটাই জানাচ্ছেন বিক্রেতা। গত বিশ্বকাপের তুলনায় এবার উন্মাদনা আরও বেশি।

ফুটবল বিশ্বকাপ মানেই  ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি পতাকা ব্যানার সর্বাধিক চাহিদা থাকে। সেই মতওই সমস্ত দলের জার্সি পতাকা বেনার মজুত করা হলেও।  এই দুই দলের সরঞ্জাম বেশি মজুদ করা হয়। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপ বলছে অন্য কথা।  বিভিন্ন দলের জার্সি পোস্টার এবং পতাকা চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। চাহিদার বাজারে রীতিমত অন্যান্যদের পিছনে ফেলে পর্তুগাল দলের জার্সি এবং পতাকা সেইসঙ্গে খেলোয়াড়দের ব্যানার ও ছবি দারুন চাহিদা।

এক কথায় যোগান দেওয়া ভার হয়ে পড়েছে বিক্রেতাদের। ফুটবল বাঙালির আবেগ, আর ফুটবলের বিশ্ব লড়াই মানে বাঙালির কাছে সর্ব বৃহৎ উৎসব। সেই উৎসবে নিজের দেশ নেই। তাই এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের আশাও নেই। তবে প্রিয় দল রয়েছে , বিদেশি হলেও প্রিয় খেলোয়াড় রয়েছে। কেউ ব্রাজিল, কেউআর্জেন্টিনা , কেউ জার্মানি কেউ ফ্রান্স আবার কেউ পর্তুগাল। আর সেই সেইসব অধিকাংশ ফুটবলপ্রেমীদের মুখে পর্তুগাল এর জয়ের আশায় বেশি বলেই জানাচ্ছেন তারা।