
ফুটবল বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজির
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে ছাপিয়ে যান। ২৬টি ম্যাচ খেলার নজির গড়েন লিওনেল মেসি।
ফুটবল বিশ্বকাপে ৫টি সংস্করণে খেলার নজির
মেসি বিশ্বকাপে পাঁচটি সংস্করণে খেলেছেন। যা খুব কম ফুটবলারই পেরেছেন। তিনি একমাত্র ফুটবলার যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করেছেন। এছাড়া বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (১৯) খেলেছেন তিনিই।
ফুটবল বিশ্বকাপে মেসির গোল-সংখ্যা
গোলের ক্ষেত্রেও লিওনেল মেসির কৃতিত্ব অসাধারণ। বিশ্বকাপে তিনি ১৩টি গোল করেছেন এবং বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ত্রাতা হয়ে উঠেছেন। কৈশোর, বিশের কোঠা ও তিরিশের কোঠা – এই তিন দশকেই বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।
কাতার বিশ্বকাপে মেসির রেকর্ড
২০২২ সালের বিশ্বকাপে মেসি গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল—প্রতিটি ধাপেই গোল করে নতুন ইতিহাস গড়েন। বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদানও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
ডাবল গোল্ডেন বলের মালিক
২০১৪ সালে রানার্স-আপ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে দুটি ‘গোল্ডেন বল’ (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়) জেতার অনন্য কীর্তি স্থাপন করেছেন।
ম্যাচ অফ দ্য ম্যাচের রেকর্ড
বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড ১০ বার আর্জেন্তান সুপারস্টার লিওনেল মেসি ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন।
৩৮ বছর বয়সী লিওনেল মেসি রেকর্ডের পাতায় নিজের নাম খোদাই করে প্রমাণ করেছেন, বিশ্বমঞ্চের চাপকে সামলে কীভাবে বছরের পর বছর সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে হয়। তিনি আধুনিক ফুটবলের এমন এক সম্রাট যাঁর পরিসংখ্যানই তাঁর শ্রেষ্ঠত্বের কথা বলে।
(Feed Source: abplive.com)
