Rudranil-Parambrata: দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পাচ্ছে ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল ছবি ‘আবার হাওয়া বদল’। ১৩ বছর পর পর্দা কাঁপাতে আসছে আইকনিক ত্রিমূর্তি রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। এবার সিনেমার প্রচারে নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়।
বড়পর্দা কাঁপাতে আসছে রুদ্র-পরম জুটি
কলকাতা: মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘আবার হাওয়া বদল’। ১৩ বছর আগে রিলিজ করা ‘হাওয়া বদল’ এর সিক্যুয়েল এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘আবার হাওয়া বদল’।
এদিন প্রিমিয়ারের সন্ধ্যায় হাজির ছিলেন সকল কলাকুশলীরা। কিন্তু এদিন রুদ্রনীল ও পরমব্রত একে অপরের প্রতি দূরত্ব বজায় রাখলেন। যা সকলের নজর কেড়েছে৷ রুদ্রনীল-পরমব্রত জুটির সমীকরণ দারুণ উপভোগ করেছিল বাংলা ছবির দর্শক। সিনেমার সিক্যুয়েলেও রয়েছে একাধিক ঝলক। তবুও কেন ছবির প্রচারে একসঙ্গে নেই রুদ্রনীল-পরমব্রত৷ তারপর থেকেই টলিপাড়ার জনপ্রিয় জুটিকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
রুদ্রনীল-পরমব্রতকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ টলিপাড়ার অন্দরে কান পাতলেই তাঁদের নিয়ে নানা কথাও শোনা যাচ্ছে৷ রাজনৈতিক মতান্তরের জন্যই নাকি রুদ্রনীল আর পরমব্রতর সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছিল। কিন্তু, রাজ্যে পালাবদলের পর টেকনিশিয়ানস স্টুডিওতে রুদ্রনীল ঘোষের ডাকা বৈঠকে বন্ধুকে নিয়েও মুখ খুলেছিলেন তিনি। সম্প্রতি টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের বিভিন্ন গিল্ডের এক মিটিংয়ে দু’জনের পাশাপাশি উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কেন রুদ্রনীল পরমব্রতকে আমন্ত্রণ জানিয়েছেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছিল। সেই কারণেই কী এই দূরত্ব?
উল্লেখ্য, ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে একের পর এক টলি তারকা যোগ দিয়েছিলেন রাজনীতিতে। সেই সময়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ওদিকে পরমব্রত চট্টোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী, তা সকলেরই জানা। বিরোধী পক্ষের সেই দুই অভিনেতার বন্ধুত্ব যেমন ২০ বছরের, বিরোধের বয়সও নেহাত কম নয়৷ এবার সেই দুই টলি নায়ক আবারও এক হচ্ছেন পর্দায়। পরমব্রতর পরিচালনায় আসতে চলেছে ‘আবার হাওয়া বদল’। সেখানে ফের জিৎ ও রাজ, দুই জনপ্রিয় চরিত্রের অদলবদল দেখা যাবে। ২০১৩ সালের ২২ মার্চ মুক্তি পেয়েছিল ‘হাওয়া বদল’। প্রায় ১৩ বছর পরে, এই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে ছবির নাম ‘আবার হাওয়া বদল ’।