কুটকুট করে অজান্তে দেয় কামড়…! পেস্ট কন্ট্রোল ছাড়ুন, বাড়ি থেকে তুড়িতে তাড়ান ‘ছারপোকার’ বংশ, হাতে রাখুন মোক্ষম ‘সাত’ টোটকা

কুটকুট করে অজান্তে দেয় কামড়…! পেস্ট কন্ট্রোল ছাড়ুন, বাড়ি থেকে তুড়িতে তাড়ান ‘ছারপোকার’ বংশ, হাতে রাখুন মোক্ষম ‘সাত’ টোটকা

Chharpoka: ছারপোকা দেখতে ছোট হলেও এই পোকা কিন্তু ভয়ঙ্কর! একবার বাড়িতে ঢুকলে, বংশ বিস্তার করে পিলপিল করে। আর এক কামড়েই চুষে নেয় রক্ত। এই ছারপোকার হাত থেকে মুক্তি পেতে আগে জানুন এই ৭ মোক্ষম ‘উপায়’!

গরমকাল মানেই পোকামাকড়ের উপদ্রব। আর এই পোকামাকড়ের মধ্যে ছারপোকা ভয়ঙ্কর আকার নেয় যদি একবার কোনোক্রমে ঢুকে আসে ঘরে। মুহূর্তে মধ্যে বংশ বিস্তার করে ফেলে গোটা বাড়িতে। বিছানা থেকে সোফা, আলমারি থেকে বালিশ-কুশন কিছু বাদ যায় না। মুহূর্তে ছেঁকে ধরে গোটা বাড়ি।

আর একবার যদি এই ছারপোকা আপনার বিছানায় কব্জা করে, তাহলে আপনার দিনশেষের শান্তির ঘুমের দফা রফা। আপনার বিছানার আশেপাশে ছারপোকা থাকলে আপনি অবশ্যই শান্তিতে ঘুমাতে পারবেন না এটুকু নিশ্চিত।

আসলে ছারপোকা দেখতে খুবই ছোট। প্রায় অদৃশ্য হয়েই থাকে। কিন্তু এই ছারপোকার এক একটি কামড় ভয়ঙ্কর। কারণ এটি খুব ছোট একটি পোকা যা মানুষের রক্ত ​​পান করে বেঁচে থাকে। ছারপোকা রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে।
আমাদের বাড়িতে যারা বাইরে থেকে আসেন, অনেকসময় তাদের জিনিসপত্র, জামাকাপড় এবং আসবাবপত্রের মাধ্যমে এই ছারপোকার ডিম সহজেই সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। আর মুহূর্তে হতে পারে সর্বনাশ।
কারণ এই ছারপোকার কামড়ে অ্যালার্জি এবং ত্বকে ফুসকুড়ির মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে। হতে পারে আরও বড় ক্ষতি। তাই এই পোকাগুলোর হাত থেকে বাড়ি বাঁচানো জরুরি। আমরা অনেক সময় এর জন্য নানা স্প্রে ব্যবহার করি বা পেস্ট কন্ট্রোলের লোক ডাকি। কিন্তু জানেন, ছারপোকার হাত থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে কিছু সহজ উপায়। চলুন আজ জেনে নেওয়া যাক তেমন কিছু মোক্ষম উপায়।
লবঙ্গ: লবঙ্গ অম্লীয় হওয়ায় এটি ছারপোকা তাড়াতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে জল ও লবঙ্গ ভরে ভাল ভাবে ঝাঁকিয়ে নিন এবং তারপর ছারপোকার উপদ্রব কমাতে যেখানে ছারপোকা রয়েছে সেই জায়গাগুলিতে স্প্রে করুন।
টি ট্রি অয়েল: টি ট্রি অয়েল এমন একটি তেল যার জীবাণুনাশক গুণ রয়েছে। এই তেল জলে মিশিয়ে যেসব জায়গায় ছারপোকার উপদ্রব বেশি সেখানে স্প্রে করলে ধীরে ধীরে পোকার উপদ্রব কমে যাবে ম্যাজিকের মতো।
পুদিনা: পুদিনা পাতা একটি চমৎকার পোকামাকড় তাড়ানোর উপাদান। পুদিনা পাতা থেঁতো করে বিছানা ও বালিশের নীচে রাখলে কার্যকরী ফল দেয়, অল্প সময়েই এতে ছারপোকার উপদ্রব কমে যায়।
ল্যাভেন্ডার তেল: ল্যাভেন্ডার তেলের গন্ধ ছারপোকা মারতে পারে। তাই, এই এসেনশিয়াল অয়েলটি জলের সঙ্গে মিশিয়ে যেসব জায়গায় প্রচুর ছারপোকা আছে সেখানে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়।
বেকিং সোডা: বেকিং সোডা, যা আমরা রান্নায় ব্যবহার করি, তা ছারপোকা-সহ অনেক ধরনের পোকামাকড় তাড়াতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে, পোকামাকড় দেখা যাচ্ছে এমন জায়গায় স্প্রে করলে এই ধরণের কীটপতঙ্গের উপদ্রব কমে যায়।
ওয়াসাম্বু: স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায় এমন এই ওয়াসাম্বু একটি বহুল ব্যবহৃত ঔষধি পণ্য। এই পণ্যটি জলে ভিজিয়ে, তারপর শুধুমাত্র পোকামাকড় থাকা স্থানে সেই জল স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
(Feed Source: news18.com)