মূলত শাস্ত্রীয় সঙ্গীতে তিনি পারদর্শী, কিন্তু সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবাধ আচরণ৷ এবার নিজের গানের ৫০ বছর পূর্ণ হওয়ার উদযাপন করবেন এই শহরেই৷
গানের শহর প্রস্তুত হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন করতে, উস্তাদ -এ-গজল ২০ জুন
কলকাতা: একক গজল সন্ধ্যা উপহার দিতে কলকাতায় আসছেন বিখ্যাত গায়ক হরিহরণ৷ এই অনুষ্ঠানের নাম উস্তাদ-এ-গজল৷ হরিহরণের গানে মুগ্ধ গোটা দেশের শ্রোতারা৷ মূলত শাস্ত্রী সঙ্গীতের শিল্পী, হরিহরণ নিজেকে কোনও গন্ডিতে বেঁধে রাখেননি৷ বলিউডেও সমান জনপ্রিয়তা রয়েছে তাঁর৷
হরিহরণ হলেন ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুমুখী প্রতিভাসম্পন্ন গায়ক। তিনি প্রধানত গজল, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নেপথ্য সঙ্গীত (প্লেব্যাক) এবং ফিউশনের জন্য বিশেষভাবে পরিচিত। বিখ্যাত পপ ব্যান্ড ‘কলোনিয়াল কাজিনস’ এর মাধ্যমে তিনি ভারতীয় পপ সঙ্গীতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন।
গজল ভারতীয় সঙ্গীতের এক স্বতন্ত্র ঘরানা যা সঙ্গীতের রসিকদের কাছে বেশ পছন্দের। হিন্দি ছবির গানের পাশাপাশি এক বহমান নদীর মতো বয়ে চলেছে নিজের আপন ছন্দে। ঘণ্টার পর ঘণ্টা গজলের মেহফিল চলে, শ্রোতারা বুঁদ হয়ে থাকেন তার সুরের সুবাস, কথার জাদুতে। গজল মূলত কথা প্রধান গান। প্রেম, বিরহ মানুষের নানা অনুভূতি কাব্যময় ভঙ্গিতে পরিবেশন করা হয়, যা সুরের স্নিগ্ধতায় পরিণত হয়ে ওঠে।
দীর্ঘ পঞ্চাশ বছর আগে গজলেই হাতেখড়ি হরিহরণ-এর। পরবর্তী কালে ভারতীয় নানা ভাষায় ছায়াছবির গানে জনপ্রিয় হন তিনি। পেয়েছেন গানে জাতীয় পুরস্কার, পদ্মশ্রী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে নিবেদন করেছিলেন রবি অনন্থ আর্থাৎ হরিহরণ জির গজল অ্যালবাম সুকুন। গানের সুরকারও ছিলেন হরিহরণ। এর পর ছায়াছবির গান, নন ফিল্ম পপ অ্যালবাম, গজল নানা ধারার গান নিয়ে কাজ করে আসছেন পঞ্চাশ বছর ধরে। তিরিশের বেশি গজল অ্যালবাম আছে শিল্পীর। গুলফাম, আবসর-এ-গজল-তে গান করেছিলেন আশা ভোঁসলের সঙ্গে, কাশ, হালকা নশা, জশন ওঁনার অন্যতম সফল গজল অ্যালবাম।
আগামী ২০ জুন, ২০২৬, নজরুল মঞ্চে বসবে গজলের মেহফিল। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন। নিবেদনে বোরোলিন, সহযোগিতায় খুকুমণি। এবার কলকাতাবাসীর কাছে অনন্য সুযোগ এই বিশেষ গজল সন্ধ্যা উপভোগ করার। হরিহরণ বললেন, ” কলকাতা সঙ্গীতের শহর, গান সমজদারদের শহর। এখানে বারে, বারে ফিরে এসে গান পরিবেশন করতে ভাল লাগে।
(Feed Source: news18.com)