Brazil vs Morocco : তিনটে কারণ, ব্রাজিল সেই জন্যই হারাতে পারল না মরক্কোকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ভুল ব্রাজিলের

Brazil vs Morocco : তিনটে কারণ, ব্রাজিল সেই জন্যই হারাতে পারল না মরক্কোকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ভুল ব্রাজিলের

Brazil vs Morocco : ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই ব্রাজিলকে চাপে রাখতে শুরু করে মরক্কো। যার ফলে সুযোগ তৈরি করতে পারছিলেন না ভিনিসিয়াসরা। আর তাতেই ম্যাচ ড্র।

প্রথম ম্যাচেই মরক্কোর বিরুদ্ধে ড্র। সাম্বার ঝলক দেখল না বিশ্ব। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে ব্রাজিলিয়ানদের ফুটবলে হতাশ অনেকেই। তবে মরক্কো প্রশংসার দাবি রাখে। যেভাবে তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলল, তা দেখে অনেকেই অবাক। কার্লো আনচেলত্তির দল এই ম্যাচে মূলত ড্র করল তিনটি কারণে। ম্যাচটা ব্রাজিল হারতেও পারত। ঠিক কোথায় ব্যর্থ হল ব্রাজিল? দেখে নেওয়া যাক কারণ।
২০০২ সালের পর থেকে আর বিশ্বজয়ের স্বাদ পায়নি সেলেকাওরা। ২৪ বছরের খরা কাটানোর চ্যালেঞ্জ নিয়ে এবার বিশ্বকাপ খেলতে নেমেছে ব্রাজিল। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। চোটের জন্য নেইমার খেলতে পারছেন না। যদিও নেইমারের অভাব বুঝতে দেননি ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েক বিশ্বকাপের ব্যর্থতা কাটাতে ১৯২৫ সালের পর প্রথম কোনো বিদেশি কোচকে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আনসেলত্তি আসার পর ব্রাজিলের খেলার ধরনও বদলেছে। ব্রাজিলের শৈল্পিক ফুটবলের পাশাপাশি ইউরোপিয়ান ঘরানার গতিময় ও পাওয়ার ফুটবলের মিশ্রণ এবারের ব্রাজিল। তবে তাতেও সাফল্য আসছে না।
ব্রাজিলের সব থেকে বড় দুর্বলতা এই সময় ডিফেন্স। মরক্কোর বিরুদ্ধে ডিফেন্সের ভুলের কারণেই ২১ মিনিটের মাথায় ব্রাজিল প্রথম গোল হজম করে। ব্রাজিলের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনহোসের মধ্যে সমন্বয়ের অভাব বারবার ডিফেন্সে ফাঁক তৈরি করছিল। আর সেই সুযোগ কাজে পাগায় প্রতিপক্ষ। 
মিডফিল্ড আরও একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের কাছে। এই ম্যাচে মরক্কোর প্লেয়ারদের চাপ সামলাতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডাররা। মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি গোটা ম্যাচে নিজের ক্ষমতা প্রদর্শন করেন। 
শুরু থেকেই ব্রাজিলকে চাপে রেখেছিল মরক্কো।  ব্রাজিলের মতো তারকাখচিত একটা দলকে শুরু থেকে চাপে রাখার কৌশল কাজে দেয় মরক্কোর। মরক্কোর ফুটবলাররা ব্রাজিলকে সুযোগ তৈরি করতে দেয়নি। ফলে চাপ বাড়তে থাকে ব্রাজিলিয়ানদের। কোচ আনচেলোত্তিও সেটা মেনে নেন। তিনি জানান, ব্রাজিল চাপ নিতে পারেনি। 
(Feed Source: news18.com)