)
Bagladesh PM Advisor: বাংলাদেশি ডেলিগেশনের অন্যান্য সদস্যদের ছেড়ে দেওয়া হয় কিন্তু আটকে দেওয়া হয় জাহেদকে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকায় ভারতীয় হাই কমিশনার পবন বাধেকে ডেকে পাঠাল ঢাকা। কারণ কী? সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড:জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। তাঁকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ইমিগ্রেশন দফতর তাঁকে ছাড়পত্র দেয়নি। এমনটাই অভিযোগ বাংলাদেশের। শেষপর্যন্ত অন্য একটি বিমান ধরে ঢাকা ফিরে যান জাহেদ।
সিকিউরিটি চেকিংয়ের সময় জাহেদের নামটি ‘ওয়াচলিস্ট’ বা নজরদারি তালিকায় থাকায় তাঁকে আটকে বসিয়ে রাখা হয় প্রায় আড়াই ঘণ্টা। এমনটাই দাবি বাংলাদেশের। তবে শেষপর্যন্ত তাঁর নাম ওই ওয়াচলিস্ট থেকে তুলে নেওয়া হয়। তবুও তিনি তাঁর নির্ধারিত অফিশিয়াল কর্মসূচিতে অংশ না নিয়ে সেদিনই কলম্বো হয়ে বাংলাদেশে ফিরে যান।
উল্লেখ্য, বাংলাদেশি ডেলিগেশনের অন্যান্য সদস্যদের ছেড়ে দেওয়া হয় কিন্তু আটকে দেওয়া হয় জাহেদকে। বাংলাদেশের দাবি, জাহেদ যে যাচ্ছেন তা আগেভাগেই দিল্লিকে জানিয়ে দেওয়া হয়। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, জাহেদের কাছে কোনও ডিপ্লোম্যাটিক ভিসা ছিল না। তাঁর কাছে ছিল বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসা।
ঘটনাটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এরকম ঘটনা, “অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক”। এই কূটনৈতিক টানাপোড়েন এমন একটি সময়ে ঘটল যার মাত্র কয়েক দিন আগেই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ভারতের সঙ্গে একটি বাস্তবসম্মত ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছিলেন। পাশাপাশি ভারত থেকে বাংলাদেশিদের পুশ ব্যাক, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে দুদেশের সম্পর্কে মধ্যে একটা উত্তেজনা বজায় রয়েছে।
(Feed Source: zeenews.com)
