
Toothpaste Color Code: টুথপেস্ট কিনলেই হল না, আপনার কোনটা দরকার, সেটা বুঝে কিনতে হবে। কোনও টুথপেস্ট দাঁত সাদা করে, কোনও টুথপেস্ট জীবাণু তাড়ায়, কোনও মুখের দুর্গন্ধ দূর করে, কোনওটা প্রাকৃতিক উপাদানে তৈরি, কোনওটায় আছে কেমিক্যাল… এইসব বোঝাতে টুথপসে্টে আলাদা আলাদা কালার কোড ব্যবহার করা হয়। কোন কোডের কী মানে?
রোজ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু কখনও টুথপেস্টের নীচের দিকে থাকা কালার কোডের দিকে খেয়াল করেছেন? ৯০ শতাংশের উত্তর হল ‘না’। এই স্ট্রাইপগুলির কিন্তু একটা বিশেষ অর্থ রয়েছে। এই স্ট্রাইপগুলির পিছনে লুকিয়ে আছে অনেক গোপন তথ্য। কী কী?
খেয়াল করলে দেখবেন, টুথপেস্টের টিউবের নীচের দিকে বিভিন্ন রঙের দাগ থাকে…কালো, লাল, নীল এবং সবুজ রঙের স্ট্রাইপ দেখা যায়। এই স্ট্রাইপগুলি আসলে এক ধরনের প্রতীক। প্রতিটি রঙের আলাদা অর্থ রয়েছে। টুথপেস্টের এই বিভিন্ন রঙের স্ট্রাইপ কী বোঝায়?
নীল ও সবুজ দাগ–যেসব টুথপেস্টের টিউবে নীল ও সবুজ রঙের স্ট্রাইপ থাকে, সেগুলিতে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। এগুলি মুখের দুর্গন্ধ দূর করে শ্বাসে সতেজতা আনে। সবুজ স্ট্রাইপ বোঝায় যে টুথপেস্টে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে।
কালো দাগ–কালো রঙের দাগ বোঝায় সম্পূর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে টুথপেস্টে।
লাল দাগ–লাল দাগ–যেসব টুথপেস্টের টিউবে লাল রঙের স্ট্রাইপ দেখা যায়, সেগুলি মাড়িকে সুরক্ষা দিতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি, লাল স্ট্রাইপের অর্থ হল, টুথপেস্টে কিছু রাসায়নিক উপাদানও ব্যবহার করা হয়েছে।
টুথপেস্ট মূলত জল, অ্যাব্রেসিভ (দাঁত পরিষ্কার করার উপাদান), ফ্লোরাইড, ফোমিং এজেন্ট, হিউমেক্ট্যান্ট (আর্দ্রতা রক্ষাকারী) এবং বিভিন্ন স্বাদবর্ধক উপাদান দিয়ে তৈরি হয়। এটি দাঁতের ক্ষয় রোধ করতে এবং মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে।
অ্যাব্রেসিভ দাঁত থেকে ময়লা ও দাগ দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রেটেড সিলিকা। ফ্লোরাইড দাঁতের এনামেল শক্ত করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। হিউমেক্ট্যান্ট টুথপেস্টকে শুকিয়ে যেতে দেয় না এবং পেস্টের মসৃণ ভাব বজায় রাখে। এর জন্য গ্লিসারিন ও সরবিটল ব্যবহার করা হয়
টুথপেস্টে ফোমিং এজেন্ট ব্রাশ করার সময় ফেনা তৈরি করে। সাধারণত সোডিয়াম লরিল সালফেট (SLS) ব্যবহৃত হয়। টুথপেস্টের স্বাদ ভালো করার জন্য মেন্থল (পুদিনা) এবং স্যাকারিন বা জাইলিটল যোগ করা হয়। পেস্টের ঘনত্ব ঠিক রাখতে জ্যান্থান গামের মতো উপাদান এবং জীবাণু নাশে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়।
(Feed Source: news18.com)
