Tilak Verma and Ruturaj Gaikwad: ‘বাচ্চা’-দের সামনে নামিয়ে দাদারা লুকিয়ে রইলেন আড়ালে, সুপার ওভারে বৈভবের ফ্লপ শো-র আসল দায়ী তিলক-রতুরাজ?

Tilak Verma and Ruturaj Gaikwad: ‘বাচ্চা’-দের সামনে নামিয়ে দাদারা  লুকিয়ে রইলেন আড়ালে, সুপার ওভারে বৈভবের ফ্লপ শো-র আসল দায়ী তিলক-রতুরাজ?

Tilak Verma and Ruturaj Gaikwad: ফর্মে থাকা রতুরাজকে না নামিয়ে, অধিনায়ক হওয়া সত্ত্বেও নিজে দায়িত্ব না নিয়ে কোন ব্লুপ্রিন্টে বৈভবকে সামনে নামিয়ে দিলেন দুই সিনিয়র দাদা৷

Tilak Verma and Ruturaj Gaikwad: তিলক ভর্মা ও রতুরাজ গায়কোয়াড় আইপিএল মরশুমে ভাল খেলেছেন৷ ভারতীয় এ বনাম শ্রীলঙ্কা এ দলের লড়াইতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন৷ অথচ তাঁরা কী করে দুটি কিশোরের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেন এই নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে৷

তিলক ও রতুরাজ ভারতীয় দলের উজ্জ্বল ভবিষ্যত হিসেবে দেখা হচ্ছে৷  পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সবাই এর অপেক্ষায় রয়েছে। ওয়ানডে ফরম্যাটে শুভমান গিল অধিনায়কের দায়িত্বে থাকলেও, দলের মিডল-অর্ডার বা মধ্য-ক্রম নিয়ে আলোচনা আবারও সামনে চলে এসেছে; কারণ ভাল ফর্মে থাকা কয়েকজন খেলোয়াড় দলে জায়গা করে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছেন তাদের মধ্যে যে দুটি নাম বিশেষভাবে উঠে এসেছে, তাঁরা হলেন তিলক ভার্মা ও রতুরাজ গায়কোয়াড়।

এত ভাবনা রয়েছে যাঁদের নিয়ে তাঁরা নিজেরা কেন সুপারওভারে খেলতে নামলেন না? এই প্রশ্নের ধাক্কা কেউ এড়িয়ে দিতে পারছেন না৷ আফগানিস্তান এ-র বিরুদ্ধে ডিএলএসে একটি ম্যাচে হারের পর ভারত এ বনাম শ্রীলঙ্কা এ ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল৷ সেই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইতে টাই হওয়া ম্যাচটিতে প্রথমে জয়ের জন্য মূল লক্ষ্যমাত্রা ছিল ৫০ ওভারে ২৬৬ রান। সেই ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে৷

শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে সুপার ওভারে ব্যাট করেন আভিশকা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। ভারত ‘এ’ দলের হয়ে নির্ধারিত ব্যাটার ছিলেন বৈভব সূর্যবংশী ও সূর্যাংশ শেজ; তবে শেজই অধিকাংশ বলের মুখোমুখি হন এবং শেষ পর্যন্ত ভারত ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’-র ১৮ রানের লক্ষ্যমাত্রা থেকে সাত রান দূরেই থেমে যায়।

শেষ তিন বলে ১২ রান প্রয়োজন ছিল, তখন ব্যাট করছিলেন বৈভব সূর্যবংশী৷ প্রথম বলে এক রান করেন দ্বিতীয় বলে চার করলেও ম্যাচ জেতা আর সম্ভব ছিল না৷ বৈভব ধামাক ক্রিকেট খেলেনন সেটা নিয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্তু যেখানে এই ধরণের চাপের পরিস্থিতি সেখানে বৈভব ও সূর্যাংশকে৷ অথচ এদিন শুরুতে ব্যাটের সময়েও বৈভব বড় স্কোর করতে পারেননি. অথচ টুর্নামেন্টে ছন্দে রয়েছেন রতুরাজ আর তিলক দলের অধিনায়ক৷

এদিকে এই ধরণের চাপের পরিস্থিতিতে বৈভব মেজাজও হারান৷ এত তরুণ প্রতিভাকে এই ধরনের অ্যাসিড টেস্টের মুখে ফেলে দেওয়া বোধহয় এত দ্রুত দরকার ছিল না দলের সিনিয়রদের৷

(Feed Source: news18.com)