Success Story: স্কুলে যাওয়ার আগে টোটো চালায় মুবারক, দারিদ্র্যের মাঝেও শিক্ষিত হওয়ার স্বপ্ন অটুট! বাংলার ছেলেকে কুর্নিশ

Success Story: স্কুলে যাওয়ার আগে টোটো চালায় মুবারক, দারিদ্র্যের মাঝেও শিক্ষিত হওয়ার স্বপ্ন অটুট! বাংলার ছেলেকে কুর্নিশ

 

Success Story: অভাবকে সঙ্গী করেই লড়াই, শিক্ষার খরচ জোগাতে প্রতিদিন টোটোর স্টিয়ারিংয়ে দশম শ্রেণির ছাত্র। বই-খাতার টাকার জন্য টোটো চালায় কিশোর, চোখে বড় হওয়ার স্বপ্ন।

স্কুলে যাওয়ার আগে টোটো চালায় মুবারক (AI- ছবি)

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও স্বপ্ন ছাড়েনি মুবারক, পড়াশোনার খরচ তুলতে স্কুলে যাওয়ার আগে চালায় টোটো। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দশরথবাটি গ্রামের বাসিন্দা শেখ মুবারক। বয়স খুব বেশি নয়, এখনও দশম শ্রেণির ছাত্র। স্থানীয় জিনকড়া সার্বজনীন হাই মাদ্রাসায় পড়াশোনা করে সে। কিন্তু তার জীবনের গল্পটা অন্য অনেক ছাত্রের মতো নয়।

যে সময়ে তার সমবয়সিরা বই-খাতা নিয়ে ভবিষ্যতের স্বপ্ন আঁকে, সেই সময়ে মুবারককে ভাবতে হয় সংসারের অভাব আর নিজের পড়াশোনার খরচের কথা। বাবা শেখ রহমত একটি কাবলি কুটির শিল্পে কাজ করে কোনও রকমে সংসার চালান। পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে ছেলের পড়াশোনার খরচ বহন করাও অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

তাই স্কুলে যাওয়ার আগে হাতে যতটুকু সময় পায়, টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে মুবারক। যাত্রী পরিবহণ করে যে সামান্য আয় হয়, তা দিয়েই বই, খাতা, স্কুলের বিভিন্ন খরচ এবং সংসারের কিছুটা বোঝা লাঘব করার চেষ্টা করে সে। কচি বয়সে যখন খেলাধূলা আর পড়াশোনায় মগ্ন থাকার কথা, তখন জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এই মেধাবী ছাত্রকে। তবুও চোখে রয়েছে স্বপ্ন, পড়াশোনা করে বড় মানুষ হওয়ার অদম্য ইচ্ছা।

কচি বয়সে যখন খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কথা, তখন জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে মুবারককে। তবুও প্রতিদিন ভোর থেকে পরিশ্রম করে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার যে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস সে দেখাচ্ছে, তা অনেকের কাছেই অনুপ্রেরণার। অভাব তার পথ কঠিন করেছে ঠিকই, কিন্তু স্বপ্ন দেখা থেকে তাকে আটকাতে পারেনি। মুবারকের গল্প শুধু একজন ছাত্রের সংগ্রামের কাহিনি নয়, এটি সেইসব অগণিত মেধাবী তরুণদের প্রতিচ্ছবি, যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হার মানতে শেখেনি। নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার এই লড়াই প্রমাণ করে, পরিস্থিতি যত কঠিনই হোক, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে স্বপ্ন একদিন ঠিক পথ খুঁজে নেয়।