
এরপরই তিনি এমন কিছু কথা লেখেন, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অন্তত তেমনটাই প্রতিফলন। প্রীতম জানান, এবার নতুন যাত্রায় বেরিয়ে পড়ার সময় এসেছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কিছু স্বপ্ন ও কাজকে সময় দিতে চান তিনি। পোস্টে তিনি লেখেন, “মেইনস্ট্রিম একটি দুর্দান্ত যাত্রা। কিন্তু আমি সবসময়ই অনাবিষ্কৃত পথের প্রতি বেশি কৌতূহলী ছিলাম। এতদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”
এই বার্তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন, প্রীতম হয়তো মূলধারার চলচ্চিত্রের সঙ্গীত জগৎ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একজন অনুরাগী লেখেন, “মনে হচ্ছে আপনিও মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন। প্রীতম-অরিজিৎ জুটির নতুন গান মিস করব।” আরেকজনের প্রশ্ন, “প্রীতম কি মূলধারার বলিউড মিউজিক থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন?” কেউ আবার সরাসরি মন্তব্য করেছেন, “প্রীতমদা অবসর নিচ্ছেন।” উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন কোনও প্লেব্যাক গান গাইবেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেব না। এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল।”
অরিজিতের সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই প্রীতমের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত তিনি সরাসরি অবসর বা দীর্ঘ বিরতির কথা ঘোষণা করেননি।
(Feed Source: abplive.com)
