অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?
কলকাতা : কয়েক মাস আগে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দেশজুড়ে আলোড়ন ফেলেছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হল। জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি সাদা-কালো ছবি পোস্ট করেন প্রীতম। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “সবাইকে ধন্যবাদ শুভেচ্ছার জন্য। প্রত্যেককে আলাদা করে উত্তর দিতে পারছি না, তবে আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। আজ আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, অন্যভাবে…

