International Yoga Day : এক মিনিটে দশটা কঠিন যোগ অভ্যাস! ৭২টি দেশের মধ্যে সোনা ছিনিয়ে আনল বিষ্ণুপুরের সম্পূর্ণা

International Yoga Day : এক মিনিটে দশটা কঠিন যোগ অভ্যাস! ৭২টি দেশের মধ্যে সোনা ছিনিয়ে আনল বিষ্ণুপুরের সম্পূর্ণা

Yoga : বিশ্বের দরবারে এবার বাঁকুড়ার নাম উজ্জ্বল হল। জেলা, রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্যের পর ভারতের প্রতিনিধিত্ব করে বাঁকুড়ার মেয়ের বড় সাফল্য।

এবার গোটা পৃথিবীর কাছে উজ্জ্বল হল বাঁকুড়ার বিষ্ণুপুরের নাম। আন্তর্জাতিক মঞ্চে ফের বাংলার মুখ উজ্জ্বল করল বাঁকুড়ার বিষ্ণুপুর। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অসাধারণ যোগ ব্যায়াম করে সোনার পদক জয় করেছে বিষ্ণুপুরের সম্পূর্ণা শীল। বাংলার তরুণীর এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে বিশ্বের প্রায় ৭২টি দেশকে পিছনে ফেলে সমস্ত প্রতিযোগীর থেকে ভালো পারফরমেন্স করে এই স্বীকৃতি অর্জন করেছে বাঁকুড়ার মেয়ে। এই কঠিন প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন সম্পূর্ণা। মাত্র তিন মিনিটের মধ্যে টানা ১০টি অত্যন্ত কঠিন যোগাসন নিখুঁতভাবে সম্পন্ন করেই তিনি বিচারকদের মন জয় করেন।
ছাত্রী সম্পূর্ণা শীল বিষ্ণুপুর শহরের মড়ার-১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় সিমলাপাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। নিয়মিত প্রশিক্ষণ এবং দীর্ঘদিনের কঠোর অনুশীলনের ফলেই এসেছে এই আন্তর্জাতিক সাফল্য। -ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Caption 4 এটাই প্রথম নয়! জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় আগেও সাফল্য পেয়েছেন সম্পূর্ণা। তবে এবার প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় এবং প্রথম অংশগ্রহণেই জিতে নেন সোনার পদক। এভাবেই একটু একটু করে নিজের প্যাশনকে নিয়ে এগিয়ে চলেছে সম্পূর্ণা।
সম্পূর্ণা জানিয়েছে, শুধু নিজের ব্যক্তিগত বিভাগেই নয়, দলগত দিক দিয়েও তার দল দ্বিতীয় স্থান অর্জন করেছে। ফলে একসঙ্গে ব্যক্তিগত ও দলগত, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য এসেছে বাংলার এই কৃতী যোগাসন প্রতিযোগীর ঝুলিতে। সব মিলিয়ে পদকের লাইন লেগে গেছে বাঁকুড়া জেলায়।
সম্পূর্ণা শীলের এই অসাধারণ অর্জন প্রমাণ করল, প্রতিভা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে মফস্বল শহর থেকেও বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়ানো সম্ভব। তাঁর এই সাফল্য এখন গোটা বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে। এর পাশাপাশি এটাও স্পষ্ট হচ্ছে যে, বাঁকুড়ার মত প্রান্তিক এবং প্রত্যন্ত এলাকা থেকেও ভারতের প্রাচীন যোগা বা যোগ অভ্যাস গোটা পৃথিবীর সামনে উঠে আসছে।
(Feed Source: news18.com)