Silajit Majumder House Controversy: বাড়ি বিতর্কে শিরোনামে সঙ্গীতশিল্পী, বাড়ি দখলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন শিলাজিৎ

Silajit Majumder House Controversy: বাড়ি বিতর্কে শিরোনামে সঙ্গীতশিল্পী, বাড়ি দখলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন শিলাজিৎ

শিল্পীর বাড়ি নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ৷ অভিযোগ উঠেছে যে তিনি নাকি ভাড়ার বাড়ি দখল করে নিয়েছেন৷ এবার কী বললেন শিলাজিৎ?

বাড়ি দখলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন শিলাজিৎ

কলকাতা: দক্ষিণ কলকাতার পঞ্চসায়রে সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদারের বাড়ি। যা স্থানীয়ভাবে ‘অ্যান্টেনা’ নামে পরিচিত। সেই বাড়িটির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও আইনি জটিলতা চলছে। বাড়িওয়ালা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে গায়কের বিরুদ্ধে বাড়ি দখলের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দক্ষিণ কলকাতার যে বাড়িতে শিলাজিৎ থাকেন, সেটি নাকি তাঁর নিজের বাড়ি নয় এমনটাই অভিযোগ করেছেন অর্ণব বাচস্পতি চক্রবর্তী। এবার তাই নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী৷