এ কোন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এখনই কি অবসর নিয়ে নেওয়া উচিত? হতাশাজনক পারফরম্যান্সের পর উঠছে প্রশ্ন!

এ কোন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এখনই কি অবসর নিয়ে নেওয়া উচিত? হতাশাজনক পারফরম্যান্সের পর উঠছে প্রশ্ন!

Cristiano Ronaldo: কঙ্গোর বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন পর্তুগাল। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে কোচ রবের্তো মার্টিনেজের দল। কিন্তু পর্তুগালের খেলায় যাকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা বা কাটাচেরা হচ্ছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

হ্যাটট্রিক করে যোগ্য নেতার মতো বিশ্বকাপ শুরু করেছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে জোড়া গোল করে নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন কিলিয়াম এমবাপে, আর্লিং হাল্যান্ডরা। বর্তমানে বিশ্ব ফুটবলের ৩ মহাতারকা যেখানে প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন, সেখানে একেবারে নিষ্প্রভ পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কঙ্গোর বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন পর্তুগাল। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে কোচ রবের্তো মার্টিনেজের দল। কিন্তু পর্তুগালের খেলায় যাকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা বা কাটাচেরা হচ্ছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল না পেলেও গোটা ম্যাচে যে হতাশাজনক পারফরম্যান্স সিআরেভেন করেছেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অধরা স্বপ্নকে ছোঁয়ার শেষ চেষ্টা করতে নামা পর্তুগীজ মহাতারকার কাছে যে বাড়তি তাগিদ দেখানো উচিত তাও দেখা যায়নি। রোনাল্ডো আগাগোড়া যা খেললেন তাতে তাঁকে প্রথম একাদশে জোর করে রাখা হচ্ছে কি না, সেটা নিয়েই প্রশ্ন উঠতে বাধ্য। এমনকী সমালোচকদের মতে, রোনাল্ডোর অবসর নিয়ে নেওয়া উচিত ছিল।
কঙ্গোর বিরুদ্ধে হাতে গোনা কয়েকবার বল পয়েছেন রোনাল্ডো। না নিজে গোল করতে পেরেছেন, না অন্যদের জন্য সুযোগ তৈরি করতে পেরেছেন। বয়সজনিত করাণে আগের মতো উইঙ্গে খেলেন না রোনাল্ডো। কিন্তু নিজের দাঁড়ানো অবস্থায় বল না পেলে, প্রতিপক্ষকে বা বলকে তাড়া করতে দেখা যায়নি সিআরসেভেনকে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন কিনা, রোনাল্ডোতে নিজেকেই সেই প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন সমালোচকরা।
গত বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারনে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়েছিলেন কোচ ফের্নান্দো সান্টোস। যা নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও বর্তমান কোচ রবের্তো মার্টিনেজ এসেই রোনাল্ডো ঘিরেই দল গড়ার কথা বলেছিলেন। কোচের সেই আস্থাও রাখতে পারছেন না রোনাল্ডো। তরুণ পর্তুগাল দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে, তাদের খেলালো বেশি ভালো হত কিনা দলের জন্য, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচে চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধেও গোল পাননি রোনাল্ডো। শুধু তাই নয়, ইউরো ২০২৪ থেকে শুরু করে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে টানা ১০টি ম্যাচে কোনও গোল নেই সিআরসেভেনের। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই কি এখন পর্তুগাল দলের বোঝা? তাঁর কি অবসর নিয়ে নেওয়া উচিত? আগামী ম্যাচগুলিতে রোনাল্ডো কী করেন, এখন সেদিকেই নজর।
(Feed Source: news18.com)