
Train Cancelled List: আগামী ২৯ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত ভোগান্তি চলবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে খড়গপুর-ভদ্রক মেমু, বালেশ্বর-ভদ্রক মেমু এবং বালেশ্বর-ভুবনেশ্বর মেমু লোকালের মতো অত্যন্ত ব্যস্ত কিছু ট্রেন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: রেলযাত্রীদের জন্য চরম দুর্ভোগে। রথ যাত্রার পর বেশ কয়েকদিনের জন্য ট্রেন চলাচলে রাশ টানতে চলেছে দক্ষিণ পূর্ব রেল। ওড়িশার বালেশ্বরে জরুরি পরিকাঠামো উন্নয়ন ও লাইনের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে একগুচ্ছ ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে।
আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন এবং লোকাল মেমু ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বহু ট্রেনের পথ পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার পর্যটকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। AI Generated image
রেল সূত্রে খবর, মূলত আগামী ২৯ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত এই ভোগান্তি চলবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে খড়গপুর-ভদ্রক মেমু, বালেশ্বর-ভদ্রক মেমু এবং বালেশ্বর-ভুবনেশ্বর মেমু লোকালের মত অত্যন্ত ব্যস্ত কিছু ট্রেন। এছাড়া হাওড়া ও সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু জনপ্রিয় দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও নির্দিষ্ট কিছু দিনে বাতিল করা হয়েছে।
কী বললেনএর মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, শালিমার-চেন্নাই ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং হাওড়া-ভুবনেশ্বর এক্সপ্রেস। দূরপাল্লার এই ট্রেনগুলি অত্যন্ত জনপ্রিয় হওয়ায় হঠাৎ এই ঘোষণায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, যাঁরা ইতিমধ্যেই টিকিট বুক করে রেখেছিলেন।
শুধু বাতিলই নয়, পুরী এবং ভুবনেশ্বরগামী বেশ কিছু রাজধানী এবং আনন্দ বিহার এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। টাটা, চাণ্ডিল, সিনি হয়ে বিকল্প পথে এই ট্রেনগুলি চালান হবে।
কোনও কোনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা শর্ট টার্মিনেট করা হয়েছে। হঠাৎ করে বিপুল সংখ্যক ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে পুজোর আগে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত হওয়ার মুখে। রেলের এই মেগা ব্লকের জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।
তবে রেল কর্তৃপক্ষের দাবি, লাইনের আধুনিকীকরণ এবং যাত্রী সুরক্ষার স্বার্থেই এই সাময়িক উন্নয়নমূলক কাজ অত্যন্ত জরুরি ছিল। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল।রঞ্জন চন্দ
(Feed Source: news18.com)
