দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভা থেকে এক ক্লিকে কোটি কোটি অ্যাকাউন্টে পাঠানো হবে যোজনার টাকা !

দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভা থেকে এক ক্লিকে কোটি কোটি অ্যাকাউন্টে পাঠানো হবে যোজনার টাকা !
কলকাতা: দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এবং রবিবার রাজ্যে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বেলা সাড়ে তিনটের সময় হুগলির তারকেশ্বরের মাটি স্পর্শ করবে প্রধানমন্ত্রীর কপ্টার। পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে তারকেশ্বর থেকেই কৃষকদের কল্যাণে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সূচনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, রেল সহ-বিভিন্ন প্রকল্পের সূচনাও এদিন তারকেশ্বরের মাটি থেকে করবেন প্রধানমন্ত্রী।
দেশের প্রায় দশ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি PM কিষাণ সম্মান নিধি যোজনার ২৩ তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছেন যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে কিস্তির দু-হাজার টাকা ট্রান্সফার হবে। এক কথায় এক ক্লিকেই আজ তারকেশ্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
(Feed Source: news18.com)