বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস সিনেমায় ‘গোপাল পাঠা’ ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস।
সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম ‘গোপাল মুখার্জি রোড’ হতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিবেক অগ্নিহোত্রী
কলকাতা: বেঙ্গল ফাইলস-এ তিনি তুলে ধরেছিলেন গোপাল পাঁঠা তথা গোপাল মুখার্জির কথা৷ এবার সেই গোপাল মুখার্জি-র নামে নামাঙ্কিত হল গোপাল মুখার্জি রোড৷ সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম এখন থেকে পরিবর্তন হয়ে হল গোপাল মুখার্জি রোড৷ এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী৷ স্বভাবত তিনি খুবই খুশি৷
তিনি জানান, “গত বছর যখন আমি এই সিনেমাটি নিয়ে কাজ করছিলাম, তখন আমি দাবি জানিয়েছিলাম যে রাস্তাটির নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা হোক। আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ যে তিনি তা করেছেন। কলকাতায় এসে আমি এই নাম পরিবর্তনের কথা বলেছিলাম। আপনারা জানেন সে সময় আমাদের কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল—আমাদের সিনেমা নিষিদ্ধ করা হয়েছিল। আগের সরকার তাদের রাজনীতির কারণে এসব বিষয় নিয়ে কখনই কথা বলতে চায়নি। তাদের তোষণনীতির কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বাংলার প্রকৃত বীরদের সম্মান জানায়নি। সমস্যা হল, আমাদের ইতিহাসে তাঁদের কথা সেভাবে উঠে আসেনি। তাঁরা ছিলেন বীর; আমি অহিংসায় বিশ্বাসী, কিন্তু গোপাল মুখার্জির মতো মানুষদের উপেক্ষা করা যায় না। মানুষ ইতিমধ্যেই ‘বেঙ্গল ফাইলস’ দেখেছে। অনেকেই এ বিষয়ে আমাকে ফোন করেন।”
কলকাতার পার্ক সার্কাস এলাকার অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। এটি পার্ক সার্কাস থেকে শুরু করে কসাইপাড়া লেন পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গ দিবসের পুণ্য দিনে সেই সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা৷ পার্ক সার্কাস এলাকার ওই সড়কের নতুন নাম রাখা হল, ‘গোপাল মুখার্জি রোড’৷ রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘হাজার হাজার নিরীহ জীবন রক্ষা ও বাঁচাতে প্রধান রক্ষক হিসেবে এগিয়ে আসা নির্ভীক ব্যক্তিত্ব শ্রী গোপাল মুখার্জির নামে এই সড়কটির নামকরণের মাধ্যমে, অবশেষে একজন প্রকৃত রক্ষক ও ত্রাণকর্তাকে সম্মানিত করে ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এখন সময় এসেছে, পশ্চিমবঙ্গ যেন প্রকৃত নায়কদের স্মরণ করে, সংশোধন করে এবং সম্মান জানায়’।
(Feed Source: news18.com)
Gopal Mukherjee in Bengal Files Cinema: বেঙ্গল ফাইলস-এ তিনিই তুলে ধরেন গোপাল পাঠার চরিত্রের গুরুত্ব, সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম ‘গোপাল মুখার্জি রোড’ হতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিবেক অগ্নিহোত্রী