Shiv Sena (UBT) Update: ‘আধখ্যাঁচড়া কিছু ছাড়ি না,’ বলে দিলেন একনাথ শিণ্ডে! ‘অপারেশন টাইগার’ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফড়নবিশের

Shiv Sena (UBT) Update: ‘আধখ্যাঁচড়া কিছু ছাড়ি না,’ বলে দিলেন একনাথ শিণ্ডে! ‘অপারেশন টাইগার’ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফড়নবিশের

Shiv Sena (UBT) Update: অন্যদিকে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি)-এর কর্পোরেটর রাজুল পাটিল হয়ত তাঁর বাবা ও মুম্বই উত্তর-পূর্বের সাংসদ সঞ্জয় দিনা পাটিলের শিণ্ডে সেনায় সম্ভাব্য দলত্যাগের সঙ্গে যোগ দেবেন না এবং এর পরিবর্তে উদ্ধব ঠাকরের সেনা (ইউবিটি)-র সঙ্গেই থেকে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিণ্ডে

মুম্বই: সত্যি হয়ে গেল যাবতীয় জল্পনা৷ ‘অপারেশন টাইগার’ সফল! আত্মবিশ্বাসী একনাথ শিণ্ডে বললেন,  দীর্ঘদিন ধরে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-র সাংসদদের বৈঠক এড়ানোয় বিদ্রোহের জল্পনা বাড়ছিলই৷ তার কয়েক দিনের মধ্যেই অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন ওমরাজে নিম্বালকর। রবিবার ধারাশিবের সাংসদ ঘোষণা করলেন যে, তিনি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিচ্ছেন। সমর্থক ও স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।