
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ চলাকালীন খেলার বাইরেও নানা বিষয় নিয়ে মানুষের জানার কৌতুহল থাকে। তেমন একটি তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে। যা জানলে অবাক হবেন।
বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে ফুটবল ও ক্রিকেট দুটি জনপ্রিয় খেলা হলেও আয়ের দিক থেকে ক্রিকেট ফুটবলারদের তুলনায় অনেক পিছিয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, যা প্রায় প্রতিটি দেশেই খেলা হয়। অন্য দিকে ক্রিকেটও বিশ্বব্যাপী নিজের অবস্থান শক্ত করছে। তবে সামগ্রিক উপার্জন ও জনপ্রিয়তার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো ফুটবলারদের মোট সম্পত্তির ধারকাছে নেই কাছে বিরাট কোহলি বা এমএস ধোনির মতো মহাতারকারা।
সম্পত্তির বিচারে একটি অবিশ্বাস্য তথ্য হলো, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্মিলিত মোট সম্পদ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের চেয়েও বেশি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৯,০০০ কোটি টাকা, যা প্রায় ২.২৫ বিলিয়ন ডলারের সমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং মিডিয়া স্বত্ব বিক্রিই বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস।
অন্য দিকে, ফুটবলারদের ব্যক্তিগত উপার্জনই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১.১ বিলিয়ন ডলার। আর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট সম্পত্তি ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্পত্তি যোগ করলে তা দাঁড়ায় প্রায় ২.৩ থেকে ২.৫ বিলিয়ন ডলার, যা এককভাবে গোটা বিসিসিআইয়ের চেয়েও বেশি।
ধনী ক্রিকেটারদের তালিকায় সচিন তেন্ডুলকার এবং অজয় জাদেজা সবার ওপরে রয়েছেন। তাঁদের প্রত্যেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০০ থেকে ১৪৫০ কোটি টাকার কাছাকাছি। ডলারে হিসাব করলে এই তারকা ক্রিকেটারদের মোট সম্পদ ১৫০ মিলিয়ন ডলারের গণ্ডিও পার করতে পারেনি। অথচ ফুটবলাররা সহজেই বিলিয়ন ডলারের ক্লাবে রাজত্ব করছেন।
জনপ্রিয়তার এই বিশাল ব্যবধানই মূলত ফুটবলে অর্থের জোয়ার এনে দিয়েছে। ক্রিকেটের বাজার ক্রমাগত বৃদ্ধি পেলেও বিশ্বব্যাপী ফুটবলের যে উন্মাদনা এবং স্পনসরশিপের পরিধি, তার ধারেকাছে পৌঁছাতে ক্রিকেটকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই অর্থনৈতিক বৈষম্যই প্রমাণ করে যে ফুটবল এখনো বিশ্বের ক্রীড়াবাজারের অবিসংবাদিত রাজা।
(Feed Source: news18.com)
