Ranaghat: ‘রানাঘাট’-এর নামের পিছনে লুকিয়ে রয়েছে বিরাট ইতিহাস, কীভাবে নাম হল ‘রানাঘাট’? জানলে চমকাবেন গ্যারান্টি!

Ranaghat: ‘রানাঘাট’-এর নামের পিছনে লুকিয়ে রয়েছে বিরাট ইতিহাস, কীভাবে নাম হল ‘রানাঘাট’? জানলে চমকাবেন গ্যারান্টি!

 

Ranaghat: নদীয়ার রানাঘাট নামের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি জনশ্রুতি রয়েছে। সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী, একসময় এই এলাকায় ‘রানা’ নামে এক দুর্ধর্ষ ডাকাত এবং তাঁর দলবল চূর্ণী নদীর তীরে ঘাঁটি গেড়েছিল। সেই ডাকাত রানার নাম এবং নদীর তীরের ‘ঘাট’ শব্দ দুটি মিলে কালক্রমে এলাকার নাম হয় ‘রানাঘাট’।

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া তথা রাজ্য ছড়িয়ে বিদেশেও মা সিদ্ধেশ্বরী কালী মাতার নাম ও তার আশীর্বাদ নেওয়ার জন্য ছুটে আসেন ভক্তবৃন্দরা। আশীর্বাদ ও ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণ করার জন্য মায়ের কাছে ছুটে ছুটে আসেন । ভক্তবৃন্দের দাবি মাকে ঠিক মত ডাকলে তিনি ফেরান না। সে রাজনৈতিক নেতা হন, কর্মী হন কিংবা ছাত্র, ছাত্রী হন অথবা মৃত পথযাত্রী, মায়ের করুণা আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেক দিন ভিড় করেন মন্দিরে। মা সিদ্ধেশ্বরী প্রায় ৩০০ বছরের পুরনো!

সিদ্ধেশ্বরী কালী মা রনা ডাকাতের কালী মা বলেও পরিচিত! এই রনা ডাকাতের নাম থেকেই রানাঘাট কথাটি এসেছে বলেও জানা যায়। কথিত আছে রনা ডাকাত তিনি গভীর জঙ্গলে প্রতিষ্ঠা করেছিলেন। মাকে পুজো করে ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন ডাকাতি করে ফিরে এসে মায়ের কাছে এসে আবার পুজো করতেন।

রনা ডাকাত ডাকাতি করে যেসব অলঙ্কার টাকা নিয়ে এসে গরিবদের মধ্যে তুলে দিতেন। সেই রনা ডাকাত ডাকাতি ভুলে তিনি মায়ের সাধনায় মগ্ন হয়ে যান। রনা ডাকাতের মৃত্যুর পর অনাদরে মা সিদ্ধেশ্বরী গভীর জঙ্গলে পরে ছিলেন। অবশেষে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নদেশ পান সিদ্ধেশ্বরী মাকে উদ্ধার করে মন্দিরে নিয়ে আসেন। তারপর থেকেই মায়ের পূজার্চনা করা হয় এই মন্দিরে ।

কথিত আছে এক ইংরেজ প্রাণ ভয়ে জঙ্গলে মায়ের কাছে ছুটে আসেন এবং সিদ্ধেশ্বরী মাকে ছুঁয়ে ফেলায় সেই মূর্তি বিসর্জন দিয়ে কষ্টি পাথরের মা সিদ্ধেশ্বরী কালী মা প্রতিষ্ঠিত হন। কলকাতা থেকে রানাঘাট গামী যে কোনও ট্রেনে অথবা গাড়িতে জাতীয় সড়ক ১২ ধরে সোজা রানাঘাট চলে আসতে হবে। রানাঘাট স্টেশন এর কাছেই সিদ্ধেশ্বরী মন্দির রয়েছে। গুগল লোকেশনেও দেওয়া রয়েছে এই মন্দিরের ঠিকানা। তাই দেরি না করে আজই চলে আসুন একদিনের জন্য এই মন্দিরে দর্শন করতে মায়ের।

(Feed Source: news18.com)