Pune Murder: ‘২ বার খুনের চেষ্টা ব্যর্থ, এরপরেই নতুন ছক…’, পুণের দুর্গে কীভাবে হবু স্বামীকে খুন করেন অভিযুক্ত প্রেমিকা? সাহায্য করল কে? প্রকাশ্যে শিউরে ওঠা ‘প্ল্যান’

Pune Murder: ‘২ বার খুনের চেষ্টা ব্যর্থ, এরপরেই নতুন ছক…’, পুণের দুর্গে কীভাবে হবু স্বামীকে খুন করেন অভিযুক্ত প্রেমিকা? সাহায্য করল কে? প্রকাশ্যে শিউরে ওঠা ‘প্ল্যান’

দুর্ঘটনা নয়, একেবারে ছক কষেই হবু স্বামী কেতন আগরওয়ালকে হত্যা করেছিলেন অভিযুক্ত সিয়া৷ নিজের প্রেমিকের সঙ্গে মিলে কীভাবে খুনের ফন্দি আঁটেন তিনি?

Pune Murder: ‘২ বার খুনের চেষ্টা ব্যর্থ, এরপরেই নতুন ছক…’, পুণের দুর্গে কীভাবে হবু স্বামীকে খুন করেন অভিযুক্ত প্রেমিকা? সাহায্য করল কে? প্রকাশ্যে শিউরে ওঠা ‘প্ল্যান’

পুণে: পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন হবু স্বামী-স্ত্রী৷ ছবি তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে খাদে, মৃত্যু প্রেমিকের৷ প্রাথমিকভাবে তেমনটাই জানিয়েছিলেন প্রেমিকা৷ কিন্তু তদন্ত গভীর হতেই ফাঁস ভয়ঙ্কর সত্যি৷ মহারাষ্ট্রের পুণে জেলার ঐতিহাসিক লোহাগড় দুর্গের খাদে পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ তদন্তে প্রকাশ, দুর্ঘটনা নয় একেবারে ‘প্ল্যান’ মাফিক খুন করা হয়েছে ২৬ বছরের ব্যবসায়ী কেতন বিষাল আগরওয়ালকে৷ ঘটনায় গ্রেফতার হয়েছেন তাঁর হবু স্ত্রী সিয়া গোয়াল (২০) এবং সিয়ার প্রেমিক চেতন চৌধুরী (২২)।