Sourav Palodhi-Koushik Kar Controversy: “সেই ত ভাই মল খসালি! তবে কেন লোক হাসালি?”, শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌরভ পালধিকে দেখে চূড়ান্ত কটাক্ষ কৌশিক করের

Sourav Palodhi-Koushik Kar Controversy: “সেই ত ভাই মল খসালি! তবে কেন লোক হাসালি?”, শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌরভ পালধিকে দেখে চূড়ান্ত কটাক্ষ কৌশিক করের

একসময় বিজেপিতে যোগ দেওয়ার জন্য নাটক থেকে কৌশিককে বাদ দিয়েছিলেন সৌরভ পালধি৷ এবার নিজের ছবির আমন্ত্রণ পত্র নিয়ে তিনিই পৌঁছে গেলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে৷ এই দেখেই কটাক্ষে করতে ছাড়লেন না অভিনেতা কৌশিক কর৷

শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌরভ পালধিকে দেখে চূড়ান্ত কটাক্ষ কৌশিক করের

কলকাতা: ঘটনা ২০২১-এর৷ ঘুম নেই নাটক থেকে কৌশিক করকে বাদ দেন সৌরভ পালধি৷ তিনি সেই সময় পোস্ট করে জানান যে, বিজেপিতে যোগ দেওয়ার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ তিনি লেখেন, ঘুম নেই নাটক থেকে কৌশিক কর কে বাদ দেওয়া হল, কারণ বিজেপিতে যোগ দিয়েছে আর বর্তমান সময় সেটাই বাদ দেওয়ার যথেষ্ট কারণ৷ মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকদের ঠাঁই নেই৷ তাই চল ফোট….