Mumbai Heavy Rain: অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, লাল সতর্কতা জারি; বন্ধ ট্রান্স হারবার রেল পরিষেবা

Mumbai Heavy Rain: অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, লাল সতর্কতা জারি; বন্ধ ট্রান্স হারবার রেল পরিষেবা

Mumbai Heavy Rain Alert: রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই ও শহরতলির একাধিক এলাকা, জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির জেরে ট্রান্স হারবার রেল পরিষেবা বন্ধ, একাধিক রাস্তায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই

মুম্বইঃ রাতভর প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বই। পরিস্থিতির অবনতির জেরে বুধবার মুম্বই, শহরতলি এবং পালঘর জেলায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। থানে জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।