Vitamins & Insomnia: কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায়? কী খেলে ওষুধ ছাড়াই অনিদ্রা রোগ পালিয়ে রাতে ঘুম আসবে সহজেই? জানুন

Vitamins & Insomnia: কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায়? কী খেলে ওষুধ ছাড়াই অনিদ্রা রোগ পালিয়ে রাতে ঘুম আসবে সহজেই? জানুন

Vitamins & Insomnia: অনিদ্রা হলএটি একটি সাধারণ ঘুমের ব্যাধি, যার বৈশিষ্ট্য হলো সুযোগ থাকা সত্ত্বেও ক্রমাগত ঘুমিয়ে পড়তে, ঘুমিয়ে থাকতে বা পর্যাপ্ত ঘুম পেতে অসুবিধা হওয়া।এর ফলে দিনের বেলায় ক্লান্তি, বিরক্তিভাব এবং মনোযোগ কমে যায়।

আধুনিক শহুরে জীবন আমাদের নিশাচর বানিয়েছে৷ রাতে তাড়াতাড়ি ঘুমনোর অভ্যাস ভুলতে বসেছে নতুন প্রজন্ম৷ রাত জেগে পড়াশোনা করলে নয় তাও একটা কথা ছিল৷ কিন্তু তার বদলে আমরা এখন রাত জেগে ফোন দেখি৷ সিনেমা-সিরিজ অথবা নিছকই অর্থহীন ভাবে স্ক্রোল করে যাওয়া৷

যে কোনও রোগ থেকে সুস্থতার ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজনীয়। ঘুমের রুটিন ঠিকমতো বজায় থাকলে নীরোগ থাকা সহজ হয়। একাধিক কারণে অনিদ্রার সমস্যা দেখা দেয়। তার মধ্যে আছে ভিটামিনের ঘাটতিও। কোন কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায় এবং পর্যাপ্ত ঘুম হয় না? ইনস্টাগ্রামে বলছেন ডক্টর শালিনী সিং।

অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী ডায়েটে ভিটামিন ডি-এর ঘাটতি। হাড়ের সুস্থতার পাশাপাশি ভিটামিন ডি খেয়াল রাখে ঘুমের। পর্যাপ্ত ভিটামিন ডি খেলে সুনিদ্রা হয়। স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যাও দূর হয় এই ভিটামিনে। সূর্যালোক ছাড়াও এই ভিটামিন পাবেন সামুদ্রিক মাছ, জিনের কুসুম, ডেয়ারিজাত খাবার ও ফলের রসে।

ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। কোষের সুস্থতা বজায় রাখে এই ভিটামিন। রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে। এই ভিটামিনের অ্যান্টি অক্সিড্যান্টস ঘুমের সমস্যা দূর করে। আমন্ড, চিনেবাদাম, হেজেলনাট, পালংশাক, ব্রকোলি, টম্যাটোতে এই ভিটামিন প্রচুর।

ভিটামিন সি হল অ্যান্টি অক্সিড্যান্টের পাওয়ার হাউস। কার্ডিওভাসক্যুলার সুস্থতা, কোলাজেনের যোগান, হাড় ও দাঁতের সুস্থতা, ত্বকের জেল্লা ধরে রাখে এই ভিটামিন। ঘুম আসতেও সাহায্য করে ভিটামিন সি। নিয়ন্ত্রিত হয় স্লিপ অ্যাপনিয়া। পালংশাক, ফুলকপি, স্প্রাউট, সাইট্রাস ফল এই ভিটামিনে ঠাসা।

একাধিক শারীরিক সমস্যা রোধ করে ভিটামিন বি-৬। সেগুলির মধ্যে একটি অনিদ্রা সমস্যা দূর করা। রাতে ঘুম না হওয়ার সমস্যা কমাতে এই ভিটামিন খেতে ভুলবেন না। কলা, গাজর, পালংশাক, আলু, ডিম, চিজ, মাছ, গোটা দানাশস্যে প্রচুর আছে এই ভিটামিন।

ভিটামিন বি-১২ বজায় রাখে মস্তিষ্কের সুস্থতা। অনিদ্রা সমস্যা দূর করে রাতে ঘুমোতে সাহায্য করে এই ভিটামিন। প্রাণিজ প্রোটিন ও ডেয়ারি খাবারে এই ভিটামিন আছে ভরপুর।

এছাড়াও শরীরে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রনের ঘাটতি হলে অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে৷ তাই রাতে ঘুমের সমস্যা হলে মুঠো মুঠো ওষুধ না খেয়ে আগে নিজের ডায়েটের দিকে তাকান৷ সঠিক পরিমাণে উপযুক্ত পুষ্টিকর খাবার খেলে কিন্তু ওষুধ ছাড়াই অনিদ্রাকে তাড়াতে পারবেন৷

(Feed Source: news18.com)

Vitamins & Insomnia: কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায়? কী খেলে ওষুধ ছাড়াই অনিদ্রা রোগ পালিয়ে রাতে ঘুম আসবে সহজেই? জানুন