)
এবার মোহনবাগান দিবসে থাকছে বিশেষ চমক! ২৯ এবং ৩০ জুলাই ধরে চলবে নানা অনুষ্ঠান। ঠিক হয়ে গেল এবারের ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নামও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগানের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হল একাধিক সিদ্ধান্ত। প্রয়াত মোহনবাগান রত্ন স্বপন সাধন (টুটু) বোসের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেই শুরু হয় বৈঠক। বুধবার বিকালে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ক্লাবের দুই সহ-সভাপতি পদে বেছে নিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অসিত চট্টোপাধ্যায়কে। এদিন কার্যনির্বাহী কমিটি এও সিদ্ধান্ত নিয়েছে যে, এবার দু’দিন ধরে পালিত হবে মোহনবাগান দিবস। ২৯ জুলাই ক্লাব তাঁবুতে রীতি মেনে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন শুরু হবে। এরপর প্রাক্তন মোহনবাগান ফুটবলাররা একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন। পরের দিন ৩০ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে।
এবারের পুরস্কার প্রাপকদের পুরো তালিকা
১) বর্ষসেরা সমর্থক (২০২৫-২৬ মরসুম)(উমাকান্ত পালোধি পুরস্কার) রাজীব রায় এবং সৌরভ ঘোষ চক্রবর্তী
২) রেফারির পুরস্কার (প্রতুল চক্রবর্তী পুরস্কার) — শ্রী সাগর সেন
৩) সেরা ক্রীড়া আধিকারিক (২০২৫-২৬ মরসুম) (অঞ্জন মিত্র পুরস্কার) — প্রয়াত গোপীনাথ ঘোষ
৪) সেরা ক্রীড়া সাংবাদিক (মতি নন্দী পুরস্কার) — শ্রী গৌতম ভট্টাচার্য
৫) সেরা ক্রীড়াবিদ (২০২৫-২৬ মরসুম) (প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার) — তাহুরা খাতুন
৬) বর্ষসেরা হকি খেলোয়াড় (২০২৫-২৬ মরসুম) (কেশব দত্ত পুরস্কার) — মহম্মদ রাহিল মৌসিন
৭) সেরা যুব ফুটবলার পুরস্কার (২০২৫-২৬ মরসুম) — সুহেল আহমেদ ভাট
৮)সেরা ক্রিকেটার (সিনিয়র) (২০২৫-২৬ মরসুম) (অরুণ লাল পুরস্কার) — শ্রী অভিষেক রমন
৯) ফুটবলে সেরা ফরোয়ার্ড খেলোয়াড় (২০২৫-২৬ মরসুম) (সুভাষ ভৌমিক পুরস্কার) — লিস্টন কোলাসো
১০) সেরা ফুটবলার (সিনিয়র) (২০২৫-২৬ মরসুম) (শিবদাস ভাদুড়ী পুরস্কার) — আলবার্তো রডরিগেজ
১১) জীবনকৃতী পুরস্কার — শ্রী প্রতাপ ঘোষ
১২) মোহনবাগান রত্ন — প্রয়াত অঞ্জন কুমার মিত্র
(Feed Source: zeenews.com)
