
অন্যদিকে, চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া আয়ারল্যান্ডের সামনে এটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ব্যর্থতার পর, ঘরের মাঠে বিশ্বের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে নিজেদের পরখ করতে মুখিয়ে আছেন আইরিশ ক্রিকেটাররা।
ক্রিকেটপ্রেমীদের নজর আজ মূলত থাকবে ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ওপর। আজ কি সিনিয়র দলের হয়ে তাঁর বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে? অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং স্লটে তাঁর জায়গা পাওয়া নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর চর্চা। শুক্রবার যদি বৈভবের অভিষেক হয়, তাহলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সর্ব কনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করবেন বৈভব।
স্টরমন্টের পিচ রিপোর্ট অনুযায়ী, মাঠের উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও বাউন্স বেশ ধারাবাহিক থাকবে। ম্যাচের শুরুতে নতুন বলে পেসাররা সুবিধা পেলেও খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটাররা বড় রান তোলার সুযোগ পাবেন। সব মিলিয়ে, বেলফাস্টে শুক্রবার ব্যাটে-বলের এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় দর্শকেরা।
এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: বৈভব সূর্যবংশী / অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, অর্শদিপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: রস অ্যাডায়ার, স্টিফেন ডোহেনি, লরকান টাকার (অধিনায়ক ও উইকেটকিপার), হ্যারি টেক্টর, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রেশ, লিয়াম কার্থি, গেভিন হোয়ে, রুবেন উইলসন।
(Feed Source: news18.com)
