Didi No 1: রচনা নন, ‘ইনি’ই হতেন বাংলার দিদি, কেন ছেড়েছিলেন ‘দিদি নম্বর ১’-এর পপুলার শো? এখন কী করছেন অভিনেত্রী?

Didi No 1: রচনা নন, ‘ইনি’ই হতেন বাংলার দিদি, কেন ছেড়েছিলেন ‘দিদি নম্বর ১’-এর পপুলার শো? এখন কী করছেন অভিনেত্রী?

 

Didi No 1: অবশেষে অপেক্ষার অবসান৷ কে হবেন ‘দিদি নম্বর ১’, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ বহুদিনের জল্পনা-কল্পনার পরে প্রকাশ্যে এল ‘দিদি নম্বর ১’-এর সিজন ১০-এর নতুন প্রোমো। কিন্তু জানেন কি, কার হাত ধরে শুরু হয়েছিল এই জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’৷

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’পুরো নয়া রূপে আসতে চলেছে দর্শকদের সামনে৷ সময় থেকে সঞ্চালনা বদল হয়েছে সবেতেই৷ ‘দিদি নম্বর ১’-এর প্রোমো প্রকাশ্যে আসতেই সমস্তটা স্পষ্ট হয়ে গেছে৷ শো-এর দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় আর থাকছেন না দিদি নম্বর ১-এ৷

রচনা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায়। যার ফলে স্বভাবতই মনখারাপ রচনার ভক্তদের৷ তবে এবার রচনার জায়গার এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

গত ১৫ বছর ধরে সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায় রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করে গেছেন৷ আচমকা কেন এই বদল,তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

তবে জানেন কি, রচনা বন্দ্যোপাধ্যায় নন, বরং ‘দিদি নম্বর ১’-এর প্রথম সিজন-এর দায়িত্ব সামলেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়।

২০০৯ সাল থেকেই শুরু হয় ‘দিদি নম্বর ১’৷ তারপর থেকে ঘরে ঘরে সকল দিদিদের মন জয় করে নিয়েছে জনপ্রিয় এই রিয়্যালিটি শো৷ এত পপুলার শো থেকে কেন সরে গেলেন পুষ্পিতা?

জানা যায়, মায়েরা অসুস্থতার কারণেই ‘দিদি নম্বর ১’থেকে সরে যান পুষ্পিতা৷ এবং তারপর ২০১০ সাল থেকেই ‘দিদি নম্বর ১’-এ নিজের জায়গা করে নেন রচনা৷

তারপরই রচনা বন্দ্যোপাধ্যায় জি বাংলার এই জনপ্রিয় রিয়্যালিটি শো দিয়ে পৌঁছে গিয়েছিলেন বাংলার মানুষের ঘরে ঘরে। তবে এর মাঝেও একবার’দিদি নম্বর ১’থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রচনাকে৷

জুন মালিয়া, দেবশ্রী রায়কেও ‘দিদি নম্বর ১’-এর দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তবে রচনার জনপ্রিয়তার কাছে কেউই পৌঁছতে পারেনি৷ পরে ফের রচনার কাঁধেই সেই দায়িত্ব এসে পড়ে৷ স্বস্তিকা কি বাংলার দিদি হয়ে উঠতে পারবে, এখন সেটাই দেখার৷

(Feed Source: news18.com)