Zubeen Garg: এটাই জীবনের শেষ গান, জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বড়পর্দায় আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’

Zubeen Garg: এটাই জীবনের শেষ গান, জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বড়পর্দায় আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’

Zubeen Garg: বাংলা চলচ্চিত্রে এক অন্য স্বাদ নিয়ে আসবে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’৷ কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর অপ্রকাশিত গান ফিরছে এই ছবির মধ্য দিয়ে৷ আজও মানুষের মুখে মুখে ফেরে প্রয়াত গায়ক জুবিন গর্গের গান।

জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আসছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা

কলকাতা: বাংলা চলচ্চিত্রে এক অন্যরকম আবেগের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালবাসা এবং তাঁর সঙ্গীতের প্রভাবকে কেন্দ্র করে নির্মিত এই ছবির গল্প, সঙ্গীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটির প্রযোজক এমডি ফারুক উদ্দিন। গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং বর্ষা মুভিজ-এর উপস্থাপনায় নির্মিত এই ছবি সঙ্গীত, আবেগ, স্বপ্ন এবং সংগ্রামের এক অনন্য মেলবন্ধন।