বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্বপ্নের অপমৃত্যু! এবারের বিশ্বকাপে যা ঘটে গেল! আশা এখন একটাই…

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্বপ্নের অপমৃত্যু! এবারের বিশ্বকাপে যা ঘটে গেল! আশা এখন একটাই…

 

FIFA World Cup 2026: কলম্বিয়া ‘গ্রুপ কে’-র প্রথম স্থান নিশ্চিত করেছে, আর পর্তুগালকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনা ‘গ্রুপ জে’-র চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে।

ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এক স্বপ্নের অপমৃত্যু ঘটল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ‘গ্রুপ কে’-র শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে পর্তুগাল ০-০ গোলে ড্র করায় ভেস্তে গেছে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত মেসি-রোনাল্ডো দ্বৈরথ। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় কোয়ার্টার ফাইনালেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার যে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল, তা শেষ হয়ে গেল।
পর্তুগাল যদি কলম্বিয়াকে হারিয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে পারত, তবে নকআউট পর্বের সমীকরণ অনুযায়ী কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতো তারা। কিন্তু এই ড্রয়ের ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল রানার্স-আপ হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা ‘গ্রুপ জে’-র চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। ফলে দুই দল এখন নকআউট পর্বের সম্পূর্ণ বিপরীত দুটি ব্র্যাকেটে অবস্থান করছে।
গ্রুপ রানার্স-আপ হওয়ার খেসারত হিসেবে পর্তুগালকে এখন তুলনামূলক কঠিন পথ পাড়ি দিতে হবে। আগামী ২ জুলাই টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে তারা মাঠে নামবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই বাধা পার হতে পারলে শেষ ১৬-র লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দের। আর শেষ ষোলোর মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা ইজিপ্ট।
এই ভিন্ন ভিন্ন সমীকরণের কারণে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকার বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সুযোগ আর কেবল একটি জায়গাতেই টিকে রইল—তা হলো ফাইনাল। আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি নিজ নিজ ব্র্যাকেটের সব ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারে, তবেই কেবল বিশ্বমঞ্চে মেসি ও রোনালদো একে অপরের মুখোমুখি হতে পারবেন, যা বর্তমান সূচি অনুযায়ী অত্যন্ত কঠিন এক সমীকরণ।
কেরিয়ারের গোধূলিলগ্নে থাকা দুই কিংবদন্তির এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। কোটি কোটি ফুটবল ভক্ত বুক বেঁধেছিলেন, নকআউট পর্বের শুরুতেই হয়তো দেখা যাবে ইতিহাসের সেরা ফুটবল দ্বৈরথ। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে পর্তুগালের গোলশূন্য ড্র সেই রোমাঞ্চকর সম্ভাবনাকে এক ধাক্কায় শেষ করে দিল। এখন আশা বলতে যদি হয় স্বপ্নের ফাইনাল।
(Feed Source: news18.com)