হার্ট অ্যাটাকের ২ সপ্তাহ আগে থেকে শরীর বারবার কোন ৬ উপসর্গ দেখায়? খেয়াল করুন ‘এগুলো’র কোনওটা আপনার হচ্ছে কি না…

হার্ট অ্যাটাকের ২ সপ্তাহ আগে থেকে শরীর বারবার কোন ৬ উপসর্গ দেখায়? খেয়াল করুন ‘এগুলো’র কোনওটা আপনার হচ্ছে কি না…

Heart Attack Warning Signs:হার্ট অ্যাটাক যে কোনও বয়সে, যে কোনও সময় হতে পারে। অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি। কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। হার্ট সুস্থ না থাকলে, শরীর আগাম জানান দেয়। কোন কোন লক্ষণ অবহেলার নয়? খেয়াল করুন, এগুলো হচ্ছে কি না…

হার্টের পেশিতে যখন রক্ত চলাচল ঠিকমতো হয় না, যখন রক্ত চলাচলে বাধা বা ব্লকেজ আসে, তখন হার্ট অ্যাটাক হয়। দ্রুত চিকিৎসা না পেলে হার্টের বড় ক্ষতি হতে পারে, মৃত্যুর আশঙ্কাও থাকে। ইদানীং দেখা গিয়েছে, তরুণ প্রজন্মর মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে হার্ট অ্যাটাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মতে, দেশের মোট মৃত্যুর ২৭ শতাংশের বেশি ঘটে হার্টের অসুখের কারণে।

হার্ট অ্যাটাক আচমকাই হয়! কিন্তু বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাক হওয়ার কয়েকদিন আগে থেকে শরীর কয়েকটা সিগন্যাল পাঠাতে থাকে। আমরাই সেগুলি অবহেলা করি। হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর আপনাকে কীভাবে সতর্ক করে

চিকিৎসক ডঃ রাজীব শিকদার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে জানান,হার্ট অ্যাটাকের কয়েক কয়েক দিন আগে থেকে শরীর জানান দিতে থাকে। এরমধ্যে সবথেকে স্পষ্ট সিগন্যাল হল, হাঁটার সমস্যা। আপনি ধরুন আগে ১০-১৫ মিনিট অবলীলায় হাঁটতে পারছিলেন, সিঁড়ি দিয়ে উঠতে পারছিলেন, কোনও সমস্যা হচ্ছিল না। হঠাৎ দেখলেন, যে দূরত্বটা আপনি ১০-১৫ দিন আগেও আরামসে হাঁটতে পারছিলেন, সেটা হাঁটতে এখন আপনার কষ্ট হচ্ছে। হাফিয়ে উঠছেন, পায়ে কোনও জোরই পাচ্ছেন না। বা যেই সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন, খুব হাঁপ ধরছে। এই উপসর্গ দেখা দেওয়া ভয়ের! শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না। তাই হাঁপ ধরতে পারে।

ব্যথা–হার্ট অ্যাটাকের আরেকটা বড় উপসর্গ হল বুকে ব্যথা। তবে সবসময় যে বুকের মাঝখানে ব্যথা হবে, তেমনটা নয়। সবসময় যে খুব তীব্র ব্যথা হবে, তেমনটাও নয়। হালকা চিনচিনে ব্যথাও হতে পারে। নাভির উপরে যে-কোনও ব্যথা হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে। বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে অবশ্যই চিকিৎসককে জানান।

শ্বাস-প্রশ্বাসে কষ্ট– যদি শ্বাদ নিতে কষ্ট হয়, তা হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। শ্বাস নিতে কষ্ট হলে, দম আটকে আসলে চিকিৎসকের দ্বারস্থ হন। হার্টের কোনও সমস্যা হল, ফুসফুসেও ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, তখন এই উপসর্গ দেখা দিতে পারে।

ঘাম–কোনও কারণ ছাড়াই ঘাম হচ্ছে? যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন প্রচণ্ড ঘামছেন, তা হলে অবেহেলা করবেন না। পাশাপাশি যদি একটুতেই হাঁপিয়ে যান, তা হলেও তা ভয়ের কারণ।

মেয়েদের ক্ষেত্রে কোন লক্ষণ– বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা ছাড়াও যদি পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো লক্ষণ দেয়, সাবধান হন।

(Feed Source: news18.com)

হার্ট অ্যাটাকের ২ সপ্তাহ আগে থেকে শরীর বারবার কোন ৬ উপসর্গ দেখায়? খেয়াল করুন ‘এগুলো’র কোনওটা আপনার হচ্ছে কি না…