
West Bengal Budget 2026: এককালীন ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের কোন মেয়েরা? কী কী নথি লাগবে? ২০২৬ রাজ্য বাজেটে স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কেন এই পরিকল্পনা সরকারের? কারা, কী কী শর্তে পাবেন টাকা? আবেদন করতে কী কী পদ্ধতি। রইল আপডেট।
চলতি বছরের রাজ্য বাজেটে বাংলার ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছে সরকার। উচ্চশিক্ষায় ড্রপ আউট রুখতে স্মার্ট আবেদন শুভেন্দু অধিকারী সরকারের। নতুন এই ঘোষণা অনুযায়ী এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার প্রবণতাকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে বলা হয়েছে উচ্চশিক্ষায় মেয়েরা যাতে উৎসাহ পান তার জন্যেই এবার থেকে অবিবাহিত মেয়েদের জন্য এককালীন আর্থিক সাহায্যের প্রস্তাব রেখে রাজ্য সরকার।
এই খাতে বাজেটে মোট ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। সোমবার বাজেট সেশনে এই ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন এই বরাদ্দের কথা ইতিমধ্যেই বিভিন্ন মহলে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই প্রকল্পের অধীনে কত টাকা করে পাবেন ছাত্রীরা। আর তার জন্য কী ভাবে করতে হবে আবেদন।
অবিবাহিত কলেজ ছাত্রীদের জন্য নগদ ৫০ হাজার টাকা:নতুন এই ঘোষণা অনুযায়ী এখন থেকে রাজ্যের কোনও সরকারি ও সরকারি সাহায্য বা অনুদান প্রাপ্ত কলেজে স্নাতক বা গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
কী কী যোগ্যতা লাগবে এই প্রকল্পের জন্য?এই প্রকল্পের টাকা পেতে কী কী প্রাথমিক শর্ত দেখা হবে, তাও বাজেট ঘোষণায় স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী। কী কী মানদণ্ড থাকলে তবেই ছাত্রীরা পাবেন এককালীন মোটা অঙ্কের এই আর্থিক অনুদান? জেনে নেওয়া যাক :–
১) অবিবাহিত (ছাত্রীকে অবিবাহিত হতে হবে )২) পশ্চিমবঙ্গ সরকারের কোনও সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে হবে ওই ছাত্রীকে।৩) মাসে মাসে কোনও টাকা পাওয়া যাবে না। এই কর্মসূচিতে শুধুমাত্র এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সরকারি সাহায্য পাবেন ছাত্রীরা।৪) মূলত উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে ও সার্বিক ভাবে ড্রপ আউট কার্যকরীভাবে কমাতেই এই সিদ্ধান্ত সরকারের।
আবেদনের নিয়ম : কবে ও কী ভাবে আবেদন করবেন?এখনও পর্যন্ত এই স্কিমে আবেদন গ্রহণ শুরু হয়নি। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই আবেদন নেওয়া হবে বলেই সূত্রের খবর। এর জন্য পোর্টাল চালু করা ও সুনির্দিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র ও ডক্যুমেন্ট ইত্যাদি এবং পরিচয়পত্র হিসেবে কী কী লাগবে তা দ্রুত জানিয়ে দেবে সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি দফতর। এই সংক্রান্ত গাইডলাইন্স সরকার শীঘ্রই নির্দেশ দিয়ে জানাবে।
অনলাইনে ও অফলাইনে আবেদন নেওয়া হবে:আলাদা অনলাইন পোর্টালের মাধ্যমে বা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী উপযুক্ত ছাত্রীর আবেদন দেওয়া হতে পারে। সেই সঙ্গে অফলাইনে এলাকার প্রশাসনিক অফিস থেকে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হবে খুব শিগগিরই। তথ্য সমীক্ষা করে তবেই আবেদন গৃহীত হবে আগামী দিনে।
ডিসক্লেইমার: মনে রাখবেন এই প্রকল্পটি সবেমাত্র গত সোমবার ২০২৫-২০২৬ এর বাজেটে ঘোষিত হয়েছে যার জন্য মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্প নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি হলেই নিশ্চিতভাবে জানা যাবে প্রকল্প সংক্রান্ত নিয়ম, আবেদনের প্রক্তিয়া ও চূড়ান্ত তথ্য নিশ্চিত করা যাবে।
(Feed Source: news18.com)
