তরুণীর গোপনাঙ্গে লুকোনো মাদক! কেরলে বিশেষ অভিযানে গ্রেফতার দুই মহিলা-সহ ৭

তরুণীর গোপনাঙ্গে লুকোনো মাদক! কেরলে বিশেষ অভিযানে গ্রেফতার দুই মহিলা-সহ ৭

কেরলের ত্রিশূর জেলায় মাদকবিরোধী অভিযানে দুই নারী-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে মোট ৩০৮ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত এক মহিলার গোপনাঙ্গে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ২ গ্রাম মাদক, যা তল্লাশির সময় উদ্ধার করা হয়।

কেরলে গ্রেফতারি

কেরলের ত্রিশূর জেলায় দুটি পৃথক মাদক মামলায় দুই মহিলা-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ৩০৮ গ্রাম এমডিএমএ (MDMA) উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই নারীর মধ্যে একজনের গোপনাঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল ২ গ্রাম মাদক।