বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?

বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?

 

মায়ামি: ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। এবারই প্রথম ৪৮ দেশকে নিয়ে বিশ্বকাপ হচ্ছে। ১২টি গ্রুপ থেকে মোট ৩২টি দল নক আউট পর্বে উঠল। ১২টি গ্রুপ থেকে ২টি করে সেরা দল – সেই হিসাবে মোট ২৪টি দল রাউন্ড অফ থার্টি টু-তে পৌঁছেছে। বাকি ১২টি তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে থেকে সেরা আটটি দল নক আউটে গিয়েছে।

  • গ্রুপ এ থেকে নক আউটে গিয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ছিটকে গিয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।
  • গ্রুপ বি থেকে নক আউটে গিয়েছে স্যুইৎজ়ারল্যান্ড, কানাডা ও বসনিয়া হার্জেগোভিনা। ছিটকে গিয়েছে কাতার।
  • গ্রুপ সি থেকে নক আউটে গিয়েছে ব্রাজিল ও মরক্কো। ছিটকে গিয়েছে হাইতি ও স্কটল্যান্ড।
  • গ্রুপ ডি থেকে নক আউটে গিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। ছিটকে গিয়েছে তুরস্ক।
  • গ্রুপ ই থেকে নক আউটে গিয়েছে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ছিটকে গিয়েছে কুরাসাও।
  • গ্রুপ এফ থেকে নক আউটে গিয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ছিটকে গিয়েছে তিউনিশিয়া।
  • গ্রুপ জি থেকে নক আউটে গিয়েছে বেলজিয়াম ও মিশর। ছিটকে গিয়েছে ইরান ও নিউজ়িল্যান্ড।
  • গ্রুপ এইচ থেকে নক আউটে গিয়েছে স্পেন ও কেপ ভার্দে। ছিটকে গিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব।
  • গ্রুপ আই থেকে নক আউটে গিয়েছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ছিটকে গিয়েছে ইরাক।
  • গ্রুপ জে থেকে নক আউটে গিয়েছে আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া ও আলজিরিয়া। ছিটকে গিয়েছে জর্ডন।
  • গ্রুপ কে থেকে নক আউটে গিয়েছে কলম্বিয়া, পর্তুগাল ও কঙ্গো। ছিটকে গিয়েছে উজবেকিস্তান।

ফুটবল বিশ্বকাপ: রাউন্ড অফ থার্টি টু (নক আউট)-র পূর্ণাঙ্গ সূচি

  • দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা, রবিবার ভারতীয় সময় রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জুন)
  • ব্রাজ়িল বনাম জাপান, সোমবার ভারতীয় সময় রাত ১০.৩০
  • জার্মানি বনাম প্যারাগুয়ে, সোমবার ভারতীয় সময় রাত ২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ৩০ জুন)
  • নেদারল্যান্ডস বনাম মরক্কো, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬.৩০
  • আইভরি কোস্ট বনাম নরওয়ে, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০.৩০
  • ফ্রান্স বনাম সুইডেন, মঙ্গলবার ভারতীয় সময় রাত ২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই)
  • মেক্সিকো বনাম ইকুয়েডর, বুধবার ভারতীয় সময় সকাল ৬.৩০
  • ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, বুধবার ভারতীয় সময় রাত ৯.৩০
  • বেলজিয়াম বনাম সেনেগাল, বুধবার ভারতীয় সময় রাত ১.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ২ জুলাই)
  • আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা, বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৫.৩০
  • স্পেন বনাম অস্ট্রিয়া, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ৩ জুলাই)
  • পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, শুক্রবার ভারতীয় সময় ভোর ৪.৩০
  • স্যুইৎজ়ারল্যান্ড বনাম আলজিরিয়া, শুক্রবার ভারতীয় সময় সকাল ৮.৩০
  • অস্ট্রেলিয়া বনাম মিশর, শুক্রবার ভারতীয় সময় রাত ১১.৩০
  • আর্জেন্তিনা বনাম কেপ ভার্দে, শুক্রবার রাত ৩.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী ৪ জুলাই)
  • কলম্বিয়া বনাম ঘানা, শনিবার ভারতীয় সময় সকাল ৭টা